NIT Patna Recruitment 2026

এনআইটি পটনা-য় অধ্যাপনার সুযোগ, কোন পদে মাসিক বেতন এক লক্ষ টাকারও বেশি টাকা?

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ৩০ মার্চ আবেদনের শেষ দিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:১১
Share:

এনআইটি পটনা। ছবি: সংগৃহীত।

পটনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে (এনআইটি) কর্মখালি। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে শিক্ষকতার সুযোগ মিলবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। চাকরিপ্রার্থীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে প্রফেসর অফ প্র্যাকটিস বা অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্র্যাকটিস পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্তদের সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স অ্যান্ড অটোমেশন, অ্যাপ্লায়েড ফিজ়িক্স, কেমিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি-সহ বিভিন্ন বিভাগে শিক্ষকতা করতে হবে।

আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ডিজ়াইন বা সম্পর্কিত ক্ষেত্রে স্নাতক হতে হবে। যাঁদের বিজ্ঞান, হিউম্যানিটিজ় বা ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের ১০-১৫ বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

Advertisement

প্রফেসর অফ প্র্যাকটিস পদে নিযুক্তদের বেতন হবে মাসে ১ লক্ষ ২ হাজার টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্র্যাকটিস পদে নিযুক্তদের মাসিক বেতন হবে ১ লক্ষ টাকা। এ ছাড়াও অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ৩০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement