IIT Madras Admission 2026

উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ে নয়া কোর্স আইআইটি মাদ্রাজে, কোন বিষয়ে কত দিন পাঠ দেওয়া হবে?

প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকার মাধ্যমে কোর্সে ভর্তি নেওয়া হবে। পরীক্ষা হবে ১৯ জুলাই। ক্লাস শুরু ৭ সেপ্টেম্বর থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:৪৫
Share:

আইআইটি মাদ্রাজ। ছবি: সংগৃহীত।

বিভিন্ন সংস্থার উৎপাদিত পণ্যের তথ্য বিশ্লেষণ করে উৎপাদনশীলতা কী ভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে পাঠ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ। সম্প্রতি তাদের তরফে স্বল্পমেয়াদি কোর্স চালুর কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, আগ্রহীদের তরফে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

‘ম্যানেজমেন্ট অ্যানালিটিক্স’ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হবে প্রতিষ্ঠানের তরফে। কোর্সের মেয়াদ এক বছর। কর্মজগতে প্রবেশের আগেই বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম মেধা, ডিজিটাল ট্রান্সফরমেশন সংক্রান্ত তথ্য জানতে পারবেন কোর্স থেকে। পণ্য উৎপাদনে কী ভাবে এই আধুনিক বিষয়গুলি প্রয়োগ করা যায়, তা-ও জানা যাবে সংশ্লিষ্ট কোর্স থেকেই। কোর্স ফি ৫,৪০,০০০ টাকা।

আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের নানা বিষয়ে স্নাতক হতে হবে। যাঁদের বিজ্ঞানে স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। আবার যাঁদের কম্পিউটার সায়েন্স, গণিত বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক যোগ্যতা রয়েছে, তাঁরাও আবেদন জানাতে পারবেন। থাকতে হবে পাইথন প্রোগ্রামিং সংক্রান্ত জ্ঞান।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে ৩,০০০ টাকা। আগামী ৩১ মে আবেদনের শেষ দিন। এর পর প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকার মাধ্যমে ওই কোর্সে ভর্তি নেওয়া হবে। পরীক্ষা হবে ১৯ জুলাই। ক্লাস শুরু ৭ সেপ্টেম্বর থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement