IISER Bhopal Admission 2026

লিবারাল আর্টস-এ স্নাতকোত্তরের সুযোগ, ভোপালের আইসার-এ আবেদনের জন্য কী শর্ত রয়েছে?

প্রতিষ্ঠান থেকে লিবারাল আর্টস-এ এমএ ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে। এটি একটি আবাসিক প্রোগ্রাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৩:৪২
Share:

আইসার ভোপাল। ছবি: সংগৃহীত।

লিবারাল আর্টস নিয়ে স্নাতকোত্তরের সুযোগ রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার) ভোপাল। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, আগ্রহীরা অনলাইনে ভর্তির আবেদন জানাতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠান থেকে লিবারাল আর্টস-এ এমএ ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে। এটি একটি আবাসিক কোর্স। সাহিত্য, দর্শন, কগনিটিভ সায়েন্স অ্যান্ড সাইকোলজি, সমাজবিদ্যা এবং নৃতত্ত্ববিদ্যা সম্পর্কিত খুঁটিনাটি পড়ানো হবে। দু’বছরের আন্তঃবিভাগীয় এই কোর্সে গবেষণাধর্মী কাজেরও সুযোগ মিলবে।

যে কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক পড়ুয়ারা লিবারাল আর্টস-এ স্নাতকোত্তর করতে পারবেন। কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকা পরীক্ষা অথবা গেট-এ হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগে যথাযথ স্কোর থাকতে হবে। পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আগ্রহীরা বিজ্ঞপ্ততে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ১৩ এপ্রিল আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement