Govt Jobs for Post Graduates 2026

আইসিএমআর অর্থপুষ্ট প্রকল্পে গবেষক প্রয়োজন, আবেদন করতে পারবেন কারা?

নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি-র প্রাণিবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পে গবেষক প্রয়োজন। ওই কাজে নিযুক্ত ব্যক্তিকে দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২১
Share:

নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।

নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি-তে গবেষক প্রয়োজন। ওই ব্যক্তিকে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ-এর (আইসিএমআর) অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির খোঁজ চলছে। প্রাণিবিদ্যা, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই পদে কাজের সুযোগ পাবেন।

প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও তাঁদের সেল কালচার, প্রোটিন পিউরিফিকেশন, মলিকিউলার বায়োলজি টেকনিক নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। মোট দু’বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। আইসিএমআর-এর নিয়মমাফিক তাঁকে প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হবে।

Advertisement

ই-মেল মারফত প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৩ মার্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement