WB Govt Job 2025

বাঁকুড়ার ব্লক ডেভেল্পমেন্ট অফিসের তরফে কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

‘অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার’ বাঁকুড়া জেলার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিনটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৭:০৩
Share:

প্রতীকী ছবি।

বাঁকুড়া জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সুপারিনটেন্ডেন্ট, রাঁধুনি এবং হেল্পার পদে নেওয়া হবে কর্মী। ‘অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার’ বাঁকুড়া জেলার তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিনটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। সুপারিনটেন্ডেন্ট প্রতি মাসে পারিশ্রমিক পাবেন ১০ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। রাঁধুনি এবং হেল্পার পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই চলবে। রাঁধুনি পাবেন মাসে ৭ হাজার টাকা এবং হেল্পারকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। উভয় পদে আবেদনের জন্য ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩১ মে বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement