WB Govt Job 2024

২৩ হাজার টাকা বেতনে কাজের সুযোগ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়, কোন পদে নিয়োগ?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ১১:৫৬
Share:

প্রতীকী ছবি।

পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ম্যানেজার/ কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে ২৩,১৭০ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। পাশাপাশি, যে কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশন বিষয়ে ডিপ্লোমা থাকা দরকার। ‘চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সেলিং’ বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জানুয়ারি ’২৪ বিকেল সাড়ে ৫টা।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement