NIPER Kolkata Recruitment 2026

ফার্মাসিতে উচ্চশিক্ষার পর চাকরি না গবেষণা? কাজের সুযোগ পেতে চাইলে থাকতে হবে বিশেষ যোগ্যতা

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতার সেন্টার অফ এক্সিলেন্স-এ রিসার্চ অ্যাসোসিয়েট এবং চিফ এগ্‌জ়িকিউটিভ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৯
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। ছবি: সংগৃহীত।

ফার্মাসি বিষয়ে উচ্চশিক্ষিতদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা নিয়োগ করবে। প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সিলেন্স-এ রিসার্চ অ্যাসোসিয়েট এবং চিফ এগ্‌জ়িকিউটিভ অফিসার পদে তাঁদের নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদনকারীদের অন্তত একটি গবেষণাপত্র প্রকাশিত হতে হবে। এ ছাড়াও তাঁদের কোনও গবেষণাগার বা ওষুধ প্রস্তুতকারক সংস্থায় অন্তত তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ওষুধের ক্যাপসুল, ট্যাবলেট বা পাউডার তৈরির কাজে দক্ষতা থাকা প্রয়োজন। বয়স ৩৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

চিফ এগ্‌জ়িকিউটিভ অফিসার পদে ফার্মাসি সংস্থায় ওষুধের ক্যাপসুল, ট্যাবলেট বা পাউডার তৈরির কাজে অন্তত পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও তাঁদের কাছে বিশেষ ফর্মুলা ব্যবহারের সরকারি অনুমোদন থাকা প্রয়োজন। বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। তাঁদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫৮ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২০ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement