Prasar Bharati Recruitment 2024

ট্রান্সলেটর নিয়োগ করবে প্রসার ভারতী, আবেদনের শেষ দিন কবে?

প্রথমে দু’বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। শূন্যপদ দু’টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৮:৩০
Share:

প্রসার ভারতী। ছবি: সংগৃহীত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক অধীনস্থ প্রসার ভারতীতে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

এডিটোরিয়াল এক্সজিকিউটিভ/ নিউজরিডার কাম ট্রান্সলেটর নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে দু’বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। শূন্যপদ দু’টি। প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাংবাদিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি/ ডিপ্লোমা থাকা দরকার। পাশাপাশি তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রসারভারতীর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া দরকার। ২৪ জানুয়ারি ’২৪ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া দরকার।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রসার ভারতীর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement