WB PSC Recruitment 2024

পাবলিক সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ ২৯টি

পশ্চিমবঙ্গ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর তরফে টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বিভাগে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৫
Share:

পাবলিক সার্ভিস কমিশন। ছবি: সংগৃহীত।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

Advertisement

ফোরম্যান/ অ্যাপ্রেন্টিস সুপারভাইজ়র নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর তরফে টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বিভাগে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ রয়েছে ২৯টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকার মধ্যে। আবেদনের জন্য ১ জানুয়ারি ’২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৭ বছরের মধ্যে থাকতে হবে। ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ অটোমোবাইল/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত আট বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে পাবলিক সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement