RVNL Recruitment 2025

রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ, পোস্টিং কোথায়?

নিযুক্ত ব্যক্তির বেতনকাঠামো হবে মাসে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য খাতেও মিলবে ভাতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৭:৩১
Share:

রেল বিকাশ নিগম লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মখালি। এই মর্মে কেন্দ্রের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের জন্য এই নিয়োগ। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থার সংশ্লিষ্ট বিভাগে নিয়োগ হবে জেনারেল ম্যানেজার (এস অ্যান্ড টি) পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তিকে দেশের যে কোনও অঞ্চলে পোস্টিং দেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৫৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির বেতনকাঠামো হবে মাসে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য খাতেও মিলবে ভাতা।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, ন্যূনতম ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement