IACS Recruitment 2026

যাদবপুরের কাল্টিভেশন অফ সায়েন্স-এ খোঁজ গবেষকের, কোন যোগ্যতায় আবেদন করা যাবে?

নিযুক্তকে প্রতিষ্ঠান নির্ধারিত নিয়ম মেনে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:৫২
Share:

আইএসিএস। ছবি: সংগৃহীত।

যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ গবেষক নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে একটি বিভাগে অস্থায়ী ভাবে কাজ করতে হবে নিযুক্তকে। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ মেটিরিয়ালস সায়েন্স-এ গবেষণার কাজ হবে। নিয়োগ করা হবে রিসার্চ অ্যাসোসিয়েট-১ বা ব্রিজ ফেলো। শূন্যপদ একটি। প্রথমে নিযুক্তের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হতে পারে। নিযুক্তকে প্রতিষ্ঠান নির্ধারিত নিয়ম মেনে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের পিএইচডি থাকতে হবে। প্রয়োজন এক্সপেরিমেন্টাল কন্ডেন্সড ম্যাটার ফিজ়িক্স সংক্রান্ত জ্ঞানও।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠাতে হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement