RITES Recruitment 2025

১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ কেন্দ্রীয় সংস্থা রাইটসে, কারা আবেদন করতে পারবেন?

নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৯
Share:

রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেডে কাজের সুযোগ। শুক্রবার এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় ইঞ্জিনিয়াররা কাজের সুযোগ পাবেন। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য শুক্রবার থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ১৮টি। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে দেখে নিতে হবে মূল বিজ্ঞপ্তিটি। সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement