RITES Recruitment 2025

রাইটস লিমিটেডে টেকনিশিয়ান নিয়োগ, শূন্যপদ কত?

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৮:৩৭
Share:

রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।

রাইটস লিমিটেডে চাকরির সুযোগ। সম্প্রতি রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থার তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় টেকনিশিয়ান পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা দুই। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বার্ষিক বেতন হবে ৩,১৯,৭৯৩ টাকা।

Advertisement

উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের রসায়ন বা পদার্থবিদ্যায় বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য ৩০০ টাকা। আগামী ১৯ মে আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং নথি যাচাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে কলকাতা-সহ দেশের অন্য দু’টি শহরে। তারিখ আগামী ২৪ মে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement