SAI Recruitment 2025

জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, বেতন ৭০ হাজারের বেশি

প্রথমে চার বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৭০,২৯০ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৬
Share:

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-য় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সাই-এর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

সিভিল এবং ইলেক্ট্রিক্যাল বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে তিনটি। প্রথমে চার বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৭০,২৯০ হাজার টাকা। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement