St. Xaviers University Recruitment 2026

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দু’টি বিভাগে অধ্যাপনার সুযোগ, কোন কোন বিষয় পড়াতে হবে?

অ্যাসোসিয়েট প্রফেসরদের মাসিক বেতন ১,৩১,৪০০ টাকা। মাসে ৫৭,৭০০ টাকা বেতন দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসদের। এ ছাড়াও অন্য সুযোগসুবিধা মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। ছবি: সংগৃহীত।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। এই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে দু’টি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। প্রার্থীরা অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয় অধীনস্থ জেভিয়ার বিজ়নেস স্কুল, জেভিয়ার ল’ স্কুল এবং জেভিয়ার স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র জন্য নিয়োগ। নিয়োগ করা হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর। নিযুক্তদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, রসায়ন, ইংরেজি, গণিত এবং ম্যানেজমেন্ট-এর মতো বিষয় পড়াতে হবে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু জানানো হয়নি।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৫০ বছর। তবে শর্তসাপেক্ষে বয়সের ছাড়ও থাকবে।

Advertisement

অ্যাসোসিয়েট প্রফেসরদের বেতন মাসে ১,৩১,৪০০ টাকা। মাসে ৫৭,৭০০ টাকা বেতন দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসদের। এ ছাড়াও অন্য সুযোগসুবিধা মিলবে।

প্রতি পদে আবেদনের জন্য ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নির্ধারিত নিয়ম মেনেই যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

চাকরিপ্রার্থীরা এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। এর পর আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। অনলাইন আবেদনের শেষ দিন ২৩ মার্চ। অন্য দিকে, অফলাইনে আবেদনের শেষ দিন ২৫ মার্চ। এর পর সমস্ত পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement