SBI Recruitment 2025

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, বার্ষিক আয় হতে পারে সর্বাধিক ১ কোটি টাকা

সমস্ত পদের জন্য যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৯:৪৯
Share:

এসবিআই। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-য় চাকরির সুযোগ। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, ব্যাঙ্কে তিনটি ভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের দেশের বিভিন্ন শহরে কাজের সুযোগ মিলবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ব্যাঙ্কে জেনারেল ম্যানেজার (আইএস অডিট), অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (আইএস অডিট) এবং ডেপুটি ম্যানেজার (আইএস অডিট) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৩। নিযুক্তদের পোস্টিং হবে হায়দরাবাদ, মুম্বই-সহ অন্য শহরে। জেনারেল ম্যানেজার (আইএস অডিট) এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (আইএস অডিট) পদে নিযুক্তদের চুক্তির মেয়াদ থাকবে পাঁচ বছর এবং তিন বছর। এর পর শর্তসাপেক্ষে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। ডেপুটি ম্যানেজার (আইএস অডিট)-এর পদে স্থায়ী ভাবে নিয়োগ হবে।

বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ২৫ বছর থেকে সর্বাধিক ৫৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে বছরে সর্বাধিক এক কোটি টাকা।

Advertisement

প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রয়োজন পেশাগত অভিজ্ঞতাও, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

সমস্ত পদের জন্য যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৭৫০ টাকা। আগামী ৩১ জুলাই আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement