DIC Recruitment 2026

সাপোর্ট এগ্‌জ়িকিউটিভ চাই কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায়, আবেদন করতে পারবেন কারা?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ইনফরমেশন টেকনোলজি বিভাগে পড়াশোনা থাকলে অগ্রাধিকার মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৭:২১
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্র অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে ডিআইসি-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল দিল্লিতে।

Advertisement

সাপোর্ট এগ্‌জ়িকিউটিভ নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ইনফরমেশন টেকনোলজি বিভাগে পড়াশোনা থাকলে অগ্রাধিকার মিলবে। সংশ্লিষ্ট বিভাগে এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে। শুধু এই পদের জন্যই নয়, আরও একাধিক পদে আবেদন প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থা।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ জুন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement