যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ফ্যাকাল্টি অফ সায়েন্সের নানা বিভাগে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে এই প্রতিষ্ঠান। রসায়ন, ভূগোল, গণিত-সহ একাধিক বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হওয়া চাই। শিক্ষাগত যোগ্যতা এবং প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মিলবে ভর্তি হওয়ার। তবে, পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল এবং গণিত বিভাগেই শুধু প্রবেশিকা দিতে হবে। বিভাগ অনুযায়ী ২৩ ও ২৫ মে জুন প্রবেশিকা আয়োজিত হবে। মেধাতালিকা প্রকাশ করা হবে ৮ জুলাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা দেখতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ জুন। প্রবেশিকায় বসার আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ৬ জুন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।