Tea Board of India Recruitment 2026

অ্যাকাউন্ট্যান্ট প্রয়োজন টি বোর্ড অফ ইন্ডিয়া-য়, কর্মস্থল রাজ্যের দার্জিলিঙের গবেষণাগারে

পারিশ্রমিক মাসে ৩৫,০০০ টাকা। এ ছাড়া অন্য খাতেও দেওয়া হবে অতিরিক্ত টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৮:১৮
Share:

টি বোর্ড অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে টি বোর্ড অফ ইন্ডিয়া-য়। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে সংস্থার তরফে। বাণিজ্য বিষয়ে উচ্চশিক্ষা থাকলেই সুযোগ পাওয়া যাবে। পোস্টিং হবে রাজ্যে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

সংস্থায় অ্যাকাউন্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে প্রাথমিক ভাবে এক বছর। এর পর বিশেষ শর্তে বাড়তে পারে মেয়াদ। তাঁর কর্মস্থল হবে দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে। পারিশ্রমিক মাসে ৩৫,০০০ টাকা। এ ছাড়া অন্য খাতেও দেওয়া হবে অতিরিক্ত টাকা।

প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হলে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় মিলবে। এ ছাড়া, তাঁদের বিকম অনার্স, এমকম ডিগ্রি বা সিএ ইন্টার বা সিএমএ ইন্টার যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতার।

Advertisement

ইন্টারভিউ হবে আগামী ২৫ মার্চ সকাল সাড়ে ১১টা নাগাদ। প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement