WB Govt Job 2025

হুগলি ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট-এ ৪৬ জন কর্মী চাই, আবেদন করবেন কী ভাবে?

শূন্যপদ ৪৬টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রাথমিক ভাবে কাজের মেয়াদ দু’বছর, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫
Share:

প্রতীকী ছবি।

হুগলি ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

কমিউনিটি অডিটর নিয়োগ করা হবে। শূন্যপদ ৪৬টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রাথমিক ভাবে কাজের মেয়াদ দু’বছর, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিষয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া চাই। নিযুক্তদের অন্নধারা প্রকল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজের আর্থিক খতিয়ানের রিপোর্ট তৈরির কাজ করতে হবে। স্বনির্ভর গোষ্ঠী বা স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্য হওয়া প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের বুককিপিং এবং অ্যাকাউন্টিং-এর কাজে দক্ষতা থাকা চাই। বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা প্রয়োজন। হুগলির প্রশাসনিক ওয়েবসাইট থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ ডিসেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে হুগলির প্রশাসনিক ওয়েবসাইট থেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement