WB Govt job 2026

অধ্যাপক, শিক্ষক এবং সহকারী গ্রন্থাগারিক চাই বিশ্বভারতীতে, বৃদ্ধি হয়েছে আবেদনের মেয়াদ

বাংলা, দর্শন, হিন্দি, দর্শন, সংস্কৃত, গণিত-সহ মোট ১৭টি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর বা শিক্ষক নিয়োগ করা হবে। গ্রন্থাগারে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৫:৩২
Share:

প্রতীকী ছবি।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্যপদে শিক্ষকতা এবং অধ্যাপনার সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

অধ্যাপক, শিক্ষক এবং সহকারী গ্রন্থাগারিক নিয়োগ করা হবে। সংস্কৃত বিভাগে একজন অধ্যাপক নিয়োগ করা হবে। বাংলা, দর্শন, হিন্দি, দর্শন, সংস্কৃত, গণিত-সহ মোট ১৭টি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর বা শিক্ষক নিয়োগ করা হবে। গ্রন্থাগারে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান প্রয়োজন। মোট শূন্যপদ ২৬টি। অধ্যাপক পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। বাকি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে বিশ্বভারতীর ওয়েবসাইটে (https://www.visvabharati.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ এপ্রিল। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement