ছবি: সংগৃহীত।
সমাজবিজ্ঞানে স্নাতকোত্তরদের জন্য চাকরির সুযোগ। চুক্তির ভিত্তিতে তাঁরা নয়া দিল্লির ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর (এনসিইআরটি) গবেষণা প্রকল্পে কাজ করতে পারবেন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট পদে এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শূন্যপদ একটি।
উল্লিখিত পদে সমাজবিজ্ঞান ছাড়াও এডুকেশন কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তরদের আবেদনও গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের সমাজবিজ্ঞানের যে কোনও বিষয়ে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।
জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত গবেষণা প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে। এর জন্য প্রতি মাসে ৪০ হাজার টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই আলাদা করে আবেদন পাঠানোর দরকার নেই।
প্রতিষ্ঠানের নয়া দিল্লি দফতরে ১০ জুলাই সকাল ১১টায় ইন্টারভিউ শুরু হবে। ওই দিন কী কী নথি সঙ্গে থাকা দরকার, তা জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (ncert.nic.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।