Senior Resident Govt Jobs 2026

সিনিয়র রেসিডেন্ট খুঁজছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কারা পাবেন যোগদানের সুযোগ?

চুক্তির ভিত্তিতে সিনিয়র রেসিডেন্ট পদে নিযুক্ত ব্যক্তিকে চাকরি করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৫:৪৯
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, হাসপাতালের একটি বিভাগের জন্য এই নিয়োগ। এ জন্য প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি। তাঁকে হাসপাতালের রেডিয়োলজি বিভাগের জন্য নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই পদে নিযুক্ত ব্যক্তির চাকরির মেয়াদ কত দিনের কিংবা প্রতি মাসে কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে— তা উল্লেখ করা হয়নি।

সিনিয়র রেসিডেন্ট হিসাবে আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা চাই। এ ছাড়াও প্রার্থীদের মেডিক্যাল শাখার কোনও বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিংবা ডিপ্লোমা থাতে হবে। তবে, ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। পাশাপাশি, প্রার্থীর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বা অন্য রাজ্য মেডিক্যাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনও থাকা দরকার।

Advertisement

আগামী ১৫ জুন বেলা সাড়ে ১২টা নাগাদ হাসপাতালে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সেখানে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। এই বিষয়ে আরও জানতে চাইলে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইট-এ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement