WBSETCL Recruitment 2026

বিদ্যুৎবণ্টন সংস্থার দু’টি পদে কর্মী খোঁজ চলছে, কোন পদের জন্য আবেদন করা যাবে?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। চিফ মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য এমবিবিএস ডিগ্রি থাকা চাই। চিকিৎসক হিসাবে ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৮:২৩
Share:

প্রতীকী ছবি।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (ডব্লিউবিএসইটিসিএল)-এ রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি ডব্লিউবিএসইটিসিএল-র ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। চিফ মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য এমবিবিএস ডিগ্রি থাকা চাই। চিকিৎসক হিসাবে ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৬৬ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। প্রতি মাসে ৭২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। একটি শূন্যপদ। স্পেশ্যাল অফিসার পদে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। শূন্যপদ দু’টি। প্রার্থীর বয়স ৬০ থেকে ৬২ বছর বয়সের মধ্যে বেতন হতে হবে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। যাঁদের, পুলিশ বিভাগে ডেপুটি সুপারিনটেনডেন্ট-সম স্থানীয় পদে চাকরির অভিজ্ঞতা রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটে (https://www.wbsetcl.in) ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement