Rashmika Mandanna-Vijay Deverakonda wedding

রাত পোহালেই বিজয়-রশ্মিকার চারহাত এক! তারকাজুটির বিয়ের সমস্ত তথ্য ফাঁস?

সম্প্রতি একটি ভি়ডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখান থেকেই ফাঁস হয়েছে বিজয়-রশ্মিকার বিয়ে সংক্রান্ত বিভিন্ন তথ্য। জানা যাচ্ছে, আর দেরি নেই। ২ ফেব্রুয়ারিই নাকি বিয়ে করছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৮
Share:

রশ্মিকা-বিজয়ের বিয়ের বেশি দেরি নেই! ছবি: সংগৃহীত।

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ২ ফেব্রুয়ারিই নাকি চারহাত এক হতে চলেছে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার। অক্টোবরে গোপনে বাগ্‌দান সেরেছিলেন তারকাজুটি। তবে তা নিয়ে এখনও মুখ খোলেননি তাঁরা। বিয়ের তারিখও গোপনে ঠিক করে ফেললেন ‘ডিয়ার কমরেড’ জুটি?

Advertisement

সম্প্রতি একটি ভি়ডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখান থেকেই ফাঁস হয়েছে বিজয়-রশ্মিকার বিয়ে সংক্রান্ত বিভিন্ন তথ্য। জানা যাচ্ছে, আর দেরি নেই। ২ ফেব্রুয়ারিই নাকি বিয়ে করছেন তাঁরা। তবে প্রথমে শোনা গিয়েছিল ২৬ ফেব্রুয়ারি তাঁরা চারহাত এক করবেন। সেই ভিডিয়ো থেকেই জানা গিয়েছে, বিয়ের প্রস্তুতি ও তোড়জোড় চলছে জোরকদমে। উদয়পুরে নাকি বিয়ের আসর বসছে।

তান্যা নামে এক নেটপ্রভাবী এই মুহূর্তে রাজস্থানের উদয়পুরে ভ্রমণ করছেন। তিনিই একটি ভিডিয়োয় ফাঁস করেছেন, রশ্মিকা ও বিজয়ের বিয়ের আসর নাকি প্রায় প্রস্তুত। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়ের আসর সেজে উঠেছে অসংখ্য ঝাড়বাতি, ফুলের তোড়া দিয়ে। বিজয়-রশ্মিকা জুটির অনুরাগীরা উচ্ছ্বসিত। তাঁরা জুটিকে নবদম্পতির সাজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

Advertisement

ভিডিয়োয় তান্যা নামে সেই নেটপ্রভাবী বলেছেন, “আপনাদের একটা খবর দিই। আমরা উদয়পুরের রাজবাড়িতে রয়েছি। বাড়িটা সাজানো হচ্ছে। আর আমরা জানতে পেরেছি, এখানে একটা বিয়ের আসর বসছে। আন্দাজ করতে পারছেন, কাদের বিয়ে? রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। ওদের বিয়ে হচ্ছে। ২ ফেব্রুয়ারি ওদের বিয়ে হচ্ছে।”

এই প্রসঙ্গে এখনও নীরব হবু দম্পতি। তবে বিজয় ও রশ্মিকার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে নয়। এই খবর নেহাতই গুজব। ২৬ ফেব্রুয়ারিই তাঁরা গাঁটছড়া বাঁধছেন। বিয়ের অনুষ্ঠানের পরে হায়দরাবাদে রাজকীয় প্রীতিভোজেরও আয়োজন করেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement