Tollywood News

‘একটা চাকরি থাকলে হয়তো ভাল হত’! অনুষার সঙ্গে বিচ্ছেদ থেকে কাজের অভাব, অকপট খেয়ালি-অরিন্দম পুত্র আদিত্য

বিদেশে মাস্টার ডিগ্রি করেছেন আদিত্য। মায়ের অসুস্থতার কারণে কলকাতায় চলে আসেন তিনি। তার পরেই অভিনেত্রী অনুষার সঙ্গে সম্পর্কে জড়ান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১০
Share:

কাজ এবং সম্পর্ক ভাঙা নিয়ে কী বললেন খেয়ালি-অরিন্দম পুত্র আদিত্য? ছবি: সংগৃহীত।

‘প্রজাপতি বিস্কুট’ ছবির মাধ্যমে অভিনেতা আদিত্য সেনগুপ্তের বড়পর্দায় যাত্রা শুরু হয়। ইন্ডাস্ট্রিতে তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি খেয়ালি দস্তিদার এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়ের পুত্র। কিছু দিন আগে অভিনেত্রী অনুষা বিশ্বনাথনের সঙ্গে আদিত্যের সম্পর্ক এবং পরে প্রেম ভাঙা নিয়েও আলোচনা হয়েছে। ইদানীং আদিত্যের কাজের কথাও খুব বেশি শোনা যাচ্ছে না। এখন কী করছেন অভিনেতা?

Advertisement

শুধুমাত্র অভিনয় নয়, পরিচালনার প্রতিও তাঁর আলাদা টান রয়েছে। তাই নিয়েই বিদেশে পড়াশোনা করেছেন। কিন্তু মায়ের অসুস্থতার জন্য কলকাতায় ফিরে আসতে হয় তাঁকে। আদিত্য বললেন, ‘‘আমাদের নাট্যদল ‘চার্বাক’-এর ৫০ বছরের পূর্তি। সেটা নিয়েই ব্যস্ত আছি। ‘চলো পটল তুলি’ নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করছি। সেই ব্যস্ততা চলছে। সঙ্গে একটা স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং পূর্ণ্যদৈর্ঘ্যের ছবির কথা চলছে। এ ছাড়াও অডিশন দিচ্ছি অনেক জায়গায়।’’

‘প্রজাপতি বিস্কুট’-এর পরে অল্পসল্প অভিনয় করেছেন। মা-বাবা যেহেতু অভিনয়জগতের সঙ্গেই যুক্ত, সেহেতু অভিনয়ের সুযোগ পাওয়া নিশ্চয়ই তাঁর কাছে সহজ? আদিত্যের উত্তর, ‘‘মা-বাপির সঙ্গে পরিচয় ছিল বলেই অনিন্দ্যদার (চট্টোপাধ্যায়, ‘প্রজাপতি বিস্কুট’ ছবির পরিচালক) থেকে সুযোগ পাওয়া সহজ হয়েছিল। কিন্তু ওঁরা মূলত মঞ্চ এবং টেলিভিশনের সঙ্গে যুক্ত। সুতরাং মাসের পর মাস আমি কাজ ছাড়া বসে থাকি। অডিশন দিতে কিন্তু আমার কোনও সমস্যা নেই। মাঝেমাঝে মনে হয় কোনও চাকরি পেলে সুবিধা হত। সত্যিই তো ছেলে হিসাবে মা-বাবার পাশে আমার যে ভাবে দাঁড়ানো প্রয়োজন, পারছি কোথায়। কিন্তু এই মাধ্যমটাকে আমি খুব ভালবাসি। তাই এটাকে আঁকড়েই এগিয়ে যেতে চাই।’’

Advertisement

বিদেশে মাস্টার ডিগ্রি করেছেন আদিত্য। মায়ের অসুস্থতার কারণে কলকাতায় চলে আসেন তিনি। তার পরেই অভিনেত্রী অনুষার সঙ্গে সম্পর্কে জড়ান আদিত্য। তাঁদের প্রেমকাহিনি নিয়ে যতটা আলোচনা হয়েছে, তার চেয়েও বেশি আলোচনা হয়েছে তাঁদের প্রেম ভাঙা নিয়ে। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন অনুষার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে মানসিক ভাবে ভেঙে পড়েন আদিত্য। সত্যিই কি তাই ঘটেছে? অভিনেতা যোগ করেন, ‘‘ছোটবেলা থেকে অনেক ওঠা-পড়া দেখেছি। ফলে মানসিক দিক থেকে আমি খুবই শক্ত। অনুষার সঙ্গে সম্পর্কের দিনগুলো খুবই সুন্দর ছিল। তার পর পথ আলাদা হয়ে গিয়েছে। আমাদের বেশ কিছু বন্ধু রয়েছে। দু’জনে নিজেদের মতো এগিয়ে গিয়েছি।’’ মা-বাবা, দুই পোষ্যই আদিত্যের জীবন। যত ঝড়ই আসুক না কেন, পরিবার পাশে থাকলে তিনি সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে পারেন, বলেন আদিত্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement