Adah Sharma

‘প্রিয় মানুষদের দাঁত গুঁড়ো করে আমি জমাই’, অদা শর্মার আর কোন অভ্যাস শুনে ভয়ে পালিয়েছিলেন প্রেমিক?

সচরাচর যে তাঁর কাউকে ভাল লাগে, তেমন নয়। এক বার ‘ডেট’-এ গিয়ে খুবই পছন্দ হয়েছিল এক ব্যক্তিকে। তাঁর সঙ্গে কী ঘটিয়েছিলেন অভিনেত্রী অদা শর্মা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯
Share:

কোন ভয়াবহ অভ্যাসের কথা জানালেন অভিনেত্রী অদা শর্মা? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী অদা শর্মা বললে অনেকেরই মনে পড়ে যায় ‘১৯২০ ইভিল রিটার্নস’-এর কথা। সম্প্রতি এমন এক ঘটনার কথা ভাগ করে নেন অভিনেত্রী, যা শুনে অনেকেই ভয় পেয়েছেন। এমনকি পড়ি কি মরি করে পালিয়েছিলেন অভিনেত্রীর প্রেমিকও।

Advertisement

কী এমন ঘটনার কথা শোনালেন অভিনেত্রী? সচরাচর যে তাঁর কাউকে ভাল লাগে তেমন নয়। এক বার ‘ডেট’-এ গিয়ে খুবই পছন্দ হয়েছিল এক ব্যক্তিকে। একসঙ্গে অনেক ক্ষণ কাটিয়েছিলেন তাঁরা। তার পরে সেই ব্যক্তিকে নিয়ে বাড়িতেও আসেন অদা। কারণ, অভিনেত্রীর মনে হয়েছিল সেই মানুষটির সঙ্গে সময় কাটানো যায়, পরিবারের সঙ্গে আলাপ করানো যায়। কিন্তু, বাড়িতে এনেই সেই ব্যক্তিকে খুব ভয় দেখিয়েছিলেন অদা। কী করেছিলেন তিনি?

অদার বাড়িতে গিয়ে চা চেয়েছিলেন তাঁর সেই বিশেষ মানুষ। নিজেই চা বানিয়ে নেবেন বলেছিলেন ওই ব্যক্তি। তার পরেই ঘটেছিল সেই ঘটনা। অদা বলেন, “আমার সেই ‘ডেট’ চা বানাতে গিয়ে চিনি ভেবে একটা কৌটো হাতে নেয়। পরে আমি জানাই, ওই কৌটোয় দাঁত গুড়ো করে রেখেছি আমি। প্রায় ৮২৫ বছর ধরে প্রিয় মানুষদের দাঁত গুঁড়ো করে জমাচ্ছি আমি। শুধু তা-ই নয়, ওকে বলেছিলাম আমি তো ১৫০ বছর ধরে কঙ্কাল গুঁড়ো করেও জমাচ্ছি। সেটা শুনে ভয়ে পেয়ে যে ভাবে পালিয়েছিল না! কী আর বলি?” অভিনেত্রী জানান, নিজের জুতো পরতেও ভুলে গিয়েছিলেন সেই ব্যক্তি। অদার নিষ্পাপ প্রশ্ন, কেন যে পালালেন! ওই ব্যক্তির দাঁত গুঁড়ো করে রাখলে কি খুশি হতেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement