Alia-Ranbir Wedding Anniversary

অস্ট্রিয়ার বরফে রণবীর-আলিয়ার রোমান্টিক মুহূর্ত, বিবাহবার্ষিকীতে স্বামীর উদ্দেশে কী লিখলেন নায়িকা?

রণবীর সমাজমাধ্যম থেকে বরাবরই দূরে। আলিয়াই মূলত তাঁদের ছবি সর্বত্র ভাগ করে নেন। এমনই কিছু মুহূর্ত প্রকাশ্যে আনলেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:২৪
Share:

বিবাহবার্ষিকীতে রণবীরকে আদুরে শুভেচ্ছা আলিয়ার। ছবি: সংগৃহীত।

বরফের চাদরে ঢাকা চারিদিক। বলিউডি কেতায় বরফের রাস্তায় ‘স্কি’ করতে ব্যস্ত রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। বিয়ের জন্মদিনটা এই ভাবেই সাজিয়েছিলেন নায়িকা। বিশেষ দিনে বেশ কিছু টুকরো মুহূর্ত ভাগ করে নিলেন নায়িকা। ২০২২-এর ১৪ এপ্রিল নিজেদের বাড়িতেই বিয়ে সেরেছিলেন তাঁরা। দেখতে দেখতে চার বছর পার। বরফের মাঝে বিবাহবার্ষিকী উদ্‌যাপনে মজলেন যুগলে?

Advertisement

রণবীর সমাজমাধ্যম থেকে বরাবরই দূরে থাকেন। আলিয়াই মূলত তাঁদের ছবি সর্বত্র ভাগ করে নেন। তেমনই বিবাহবার্ষিকীর পোস্টে দেখা গেল টুকরো মুহূর্ত। অস্ট্রিয়ার ঠান্ডায় ‘ক্যান্ডেললাইট ডিনার’ থেকে মেয়ে রাহা কপূরের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত নিমেষে ছড়িয়ে পড়েছে সর্বত্র। আলিয়া লেখেন, “জীবনে একসঙ্গে হাঁটা, কথা বলার মাঝে কোথাও যেন আমরা নিজেদের একটা সুন্দর জীবন গড়ে তুলেছি।” সঙ্গে নিজের ছবি ‘হাইওয়ে’র গানের লাইন তুলে ধরেন আলিয়া। লেখেন, “তু সাথ হ্যাঁয় তো দিনরাত হ্যাঁয়।”

অস্ট্রিয়ায় আলিয়া-রণবীরের বিশেষ মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম।

‘হাইওয়ে’ ছবির প্রচারেই আলিয়া এবং রণবীরকে প্রথম ক্যামেরার সামনে একসঙ্গে দেখেছিল দর্শক। তবে সেই সময়ে অবশ্য তাঁদের সম্পর্ক তৈরি হয়নি। তখন নায়ক অন্য একটি সম্পর্কে ছিলেন, এমনটাই শোনা যায়। তবে রণবীরের প্রতি বিশেষ ভাল লাগার কথা সব সময়েই বলে এসেছেন আলিয়া। অভিনয়জগতে পা দেওয়ার আগে থেকেই নায়কের প্রতি তাঁর ভাললাগা তৈরি হয়েছিল। পরে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করার সময় থেকে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। তার পরের কাহিনি সবারই জানা। এখন রাহাকে নিয়ে আলিয়া-রণবীরের সুখের সংসার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement