Dipika Kakar Health Update

‘নড়াচড়াও করতে পারছি না’, অসুস্থ শরীর নিয়েই ইফতারের রান্না করলেন! কী জানালেন দীপিকা?

সম্প্রতি নিজস্ব ভ্লগে দীপিকা জানান, অস্ত্রোপচার হওয়ার পর থেকে খিদে পাচ্ছে না। সারা শরীর জুড়ে অস্বাভাবিক ক্লান্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৮:৩৮
Share:

কোন অস্বস্তি এখনও দীপিকার শরীরে? ছবি: সংগৃহীত।

একের পর এক অসুখে জেরবার দীপিকা কক্কড়। দ্বিতীয় বার যকৃতে টিউমার ধরা পড়ার পরে মাথায় আকাশ ভেঙে প়ড়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমার থেকে নিস্তার মিললেও, অন্য সমস্যা দেখা গিয়েছে এ বার। এমনকি নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না ছোটপর্দার অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি নিজস্ব ভ্লগে দীপিকা জানান, অস্ত্রোপচার হওয়ার পর থেকে খিদে পাচ্ছে না তাঁর। সারা শরীর জুড়ে অস্বাভাবিক ক্লান্তি। মেজাজের বদল হচ্ছে ঘন ঘন। ক্লান্তি নিয়েই এর মধ্যে এক দিন রমজান উপলক্ষে রান্না করেছেন দীপিকা। এ বারের রমজানে এটাই তাঁর প্রথম রান্না।

নিজের স্বাস্থ্যের বিষয়ে দীপিকা বলেন, “সত্যিই বিশ্রাম নেওয়া জরুরি, আমি জানি। খুব ক্লান্ত লাগছে। এতটাই ক্লান্তি যে, আমি নড়াচড়া পর্যন্ত করতে পারছি না। যে দিন মানসিক ভাবে ঠিক থাকি না, সেই দিন আমি কিছুই করতে পারি না। যে দিন মন ভাল থাকে, সেই দিন অনেক কিছু করি। মন ভাল না থাকলে, লড়াই করার ক্ষমতাও থাকে না।”

Advertisement

অস্ত্রোপচারের পরে কড়া ডায়েট মেনে চলতে হচ্ছে দীপিকাকে। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম সাক্ষাৎকারে বলেন, “খুব কড়া নিয়ম এখন ওর। সকাল ৭টায় ও ঘুম থেকে ওঠে। হাঁটতে যায়। সন্ধে ৭টার পরে ওর কিছু খাওয়া বারণ। এমন অবস্থায় বা়ড়িতে বসে থাকলে অবসাদ আরও জাঁকিয়ে বসে।”

ইফতারের জন্য রান্না করতে গিয়ে মন ভাল হয়ে যায় বলেও নিজের ভ্লগে জানান দীপিকা। মুরগির মাংসের সঙ্গে নানা রকমের সবজি দিয়ে ঘরোয়া পিৎজ়া তৈরি করেন দীপিকা। অভিনেত্রী জানান, অসুস্থ হওয়ার পর থেকে যতটা সম্ভব স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement