Kajol

নিজেকে বোকা ও জেদি বলে মনে করেন কাজল! জীবন নিয়ে কি কোনও আক্ষেপ আছে অভিনেত্রীর?

কাজল জানান, তিনি সবসময়ই খুব ভেবেচিন্তে কাজ বেছে নেন এবং নিজের শর্তেই কাজ করতে পছন্দ করেন। তিনি জানান, কোনও ছবিতে কাজ করার ক্ষেত্রে প্রথমেই তিনি চিত্রনাট্য দেখেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২০:৫৭
Share:

কাজল নিজেকে বোকা মনে করেন? ছবি: সংগৃহীত।

একসময় খুব বোকা ছিলেন। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন কাজল। দাবি করলেন, না বুঝে অনেক কিছুই করতেন তিনি। খুব জেদি ছিলেন বলেও জানান অভিনেত্রী।

Advertisement

কাজলকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে ‘মা’ ছবিতে। ফের তাঁকে কবে পর্দায় দেখা যাবে, প্রশ্ন করতেই অভিনেত্রী বলেন, “বেশ কিছু চিত্রনাট্যের কথা ইতিমধ্যেই শুনেছি। দু’তিনটে ছবির কাজ ইতিমধ্যেই শুরু করেছি। কিন্তু এখনও নির্দিষ্ট করে বলার মতো কিছু নেই।”

কাজল জানান, তিনি সবসময়ই খুব ভেবেচিন্তে কাজ বেছে নেন এবং নিজের শর্তেই কাজ করতে পছন্দ করেন। তিনি জানান, কোনও ছবিতে কাজ করার ক্ষেত্রে প্রথমেই তিনি চিত্রনাট্য দেখেন। তবে তিনি কাদের সঙ্গে কাজ করছেন, তাঁর কাছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি কাদের সঙ্গে কাজ করছি, সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি এমন মানুষের সঙ্গে কাজ করি যাদের সঙ্গে আমি সহজে কথা বলতে পারি এবং একটা সম্পর্ক তৈরি করতে পারি। শুটিং সেটে প্রায় ৫০ দিন একসঙ্গে থাকতে হয়। যদি সেই মানুষগুলোকে আপনার ভাল না লাগে, তা হলে সেই ৫০ দিনই ৫০০ দিনের মতো মনে হবে!”

Advertisement

অভিনয় সফরের একেবারে শুরুর দিকে কাজল ‘গুপ্ত’ ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। কেরিয়ারের মধ্যগগনে কাজ থেকে বিরতিও নিয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে কাজল বলেন, “আমার মনে হয়, আমি খুব জেদি আর বোকা ছিলাম। কিন্তু ভাগ্যক্রমে আমিই শেষ পর্যন্ত ঠিক প্রমাণিত হয়েছি। তবে আমি দেখি অনেক নারী আজকাল এমন সিদ্ধান্ত নেন। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি এবং নিজের সিদ্ধান্তে অনড় থেকেছি। আমার এই সব অদ্ভুত স্বভাব সত্ত্বেও মানুষ আমাকে ভালবেসেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement