Tollywood News

‘স্বামীর সাহায্য পাইনি বলেই দাঁড়াতে পেরেছি’, কলকাতা ছেড়ে মুম্বইবাসী হলেন অভিনেত্রী নন্দিনী! কেন?

প্রায় দেড় বছর হল ছোটপর্দায় নন্দিনীকে দেখা যাচ্ছে না। আপাতত বাংলা ধারাবাহিকে কাজ না করার সিদ্ধান্ত নিজেই নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১২:১২
Share:

নন্দিনী চট্টোপাধ্যায় কেন মুম্বইয়ে গিয়েছেন? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। বাংলা ধারাবাহিকের খুবই পরিচিত মুখ। তাঁকে মূলত নেতিবাচক চরিত্রে দেখতেই অভ্যস্ত দর্শক। প্রায় দেড় বছর হল ছোটপর্দায় তাঁকে দেখা যাচ্ছে না। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত বাংলা ধারাবাহিকে কাজ করবেন না। মুম্বইয়ে চেষ্টা চালাচ্ছেন। এর মাঝে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা চলছে। কেন এমন সিদ্ধান্ত নিলেন নন্দিনী?

Advertisement

অভিনেত্রী জানিয়েছেন, কলকাতায় একটানা অনেক দিন কাজ করেছেন। মূলত, সন্তানদের মুখ চেয়েই সেই সময় শহরের বাইরে কাজের কথা ভাবেননি। স্বামীর সঙ্গে সুসম্পর্ক না থাকায় একা হাতেই মানুষ করতে হয়েছে দুই ছেলেমেয়েকে। তাই এত দিন পরে নিজের উন্নতির জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

নন্দিনী বলেন, “আমার স্বামী গ্রাউন্ড ফ্লোরে থাকতেন। আমি উপরের তলায়। স্বামীর সহায়তা পাইনি বলেই হয়তো এই ভাবে নিজের জমি শক্ত করতে পেরেছি। না হলে হয়তো স্বামীর টাকায় খাওয়া-দাওয়া করে গৃহবধূ হয়ে জীবন কাটিয়ে দিতাম। মোটেই তিনি চাইতেন না অভিনয় করি। তবে আমার শ্বশুরমশাই এ ক্ষেত্রে পাশে ছিলেন। তাই এতটা পথ চলতে পেরেছি। আমারও মনে হয় পাশে যদি কাউকে পেতাম। কিন্তু সময় কেটে গিয়েছে। এখন ছেলেমেয়েও বড় হয়ে গিয়েছে। তাই নিজের কাজে আরও মনোযোগ দিতে পেরেছি।”

Advertisement

ছেলে থাকেন লন্ডনে। কর্মসূত্রে তিনি সেখানেই থাকেন। নন্দিনীর মেয়ে মনের মানুষের সঙ্গে সংসার পেতেছেন কলকাতাতেই। পেশায় তিনি শিক্ষিকা। তাই নন্দিনী এখন মুম্বইয়ে বিভিন্ন কর্মশালায় যোগ দিচ্ছেন। তাঁর মতে, কলকাতায় ছোটপর্দায় আর উন্নতির সে ভাবে জায়গা নেই। একই ধরনের কাজ তিনি করতে আগ্রহী নন। পরিবর্তে নতুন কিছু শেখার চেষ্টায় মুম্বইয়েই আপাতত পাকাপাকি থাকতে চান তিনি। তবে কলকাতায় তেমন ভাল চরিত্রে অভিনয়ের সুযোগ এলে অবশ্যই কাজ করবেন নন্দিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement