Sonakshi Sinha

৪৫ বছর পরে র‌্যাম্পে হাঁটলেন সোনাক্ষীর মা পুনম সিন্‌হা, কত বছর বয়সে মডেলিং শুরু শত্রুঘ্ন-জায়ার?

মডেলিং দিয়ে কর্মজীবনের শুরু পুনম সিন্‌হার। তার পরে সৌন্দর্য প্রতযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর অভিনয় যাত্রার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ২০:২২
Share:

কেন আবেগপ্রবন সোনাক্ষীর মা পুনম? ছবি: সংগৃহীত।

১৪ বছর বয়সে প্রথম বার ‘র‌্যাম্প ’-এ হেঁটেছিলেন অভিনেত্রী পুনম সিন্‌হা। তাঁর অবশ্য আরও অনেক পরিচয় রয়েছে। তিনি একসময়ের জনপ্রিয় মডেল ছিলেন। এ ছাড়াও শত্রুঘ্ন সিন‌্‌হার স্ত্রী তিনি। দুই ছেলে লব-কুশের জন্মের পরে পুরোপুরি সংসারে ডুব দিয়েছিলেন তিনি। প্রায় ৪৫ বছর পরে র‌্যাম্পে হাঁটলেন তিনি।

Advertisement

মডেলিং দিয়ে তাঁর কর্মজীবনের শুরু। তার পরে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। তার পর থেকেই শুরু হয় তাঁর অভিনয় যাত্রার। সেই সুবাদেই শত্রুঘ্নের সঙ্গে তাঁর আলাপ। বিয়ে, সংসার। তার পরে তিন সন্তানের জন্ম। জীবনের উদ্দেশ্যই বদলে যায়, এমনটাই জানিয়েছেন পুনম।

তিনি বললেন, “প্রায় ৪৫ বছর পরে র‌্যাম্পে হাঁটলাম। এত বছর পরেও আমি একই রকম আত্মবিশ্বাসী। এটা ভেবেই আমার ভাল লাগল। এক বন্ধুর একটি সংস্থা আছে। তাঁরাই এই আয়োজন করেছিল। সেখানেই আবার নিজের পুরনো দিনে ফিরে গেলাম। ভাল লাগল। আসলে শত্রুঘ্নকে বিয়ে করার পরে জীবনের মানে, উদ্দেশ্য সবটাই বদলে যায়। সেই কোন ছোটবেলা থেকে র‌্যাম্পে হাঁটা শুরু করেছিলাম। মনে হল পুরনো দিনে ফিরে গেলাম। ভাল লাগছে ভেবে।” ছেলের হাত ধরে এ দিন হাঁটলেন তিনি। সেই ছবিই ছড়িয়ে পড়েছে চারদিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement