Tara Sutaria & Veer Pahariya

খোলা মঞ্চে এপি-র চুম্বন! প্রেমিক বীরের সঙ্গে বিচ্ছেদ, মানসিক শান্তির খোঁজে কী সিদ্ধান্ত নিলেন তারা ?

বীরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি তারা। বীরও নীরব। সমস্ত অনুষ্ঠানে একাই যাচ্ছেন তারা। একসময় হাতে হাত রেখে যেতেন সর্বত্র। তাই অনুরাগীরা নিশ্চিত, সম্পর্কটা আর নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬
Share:

এপি-র চুম্বনের পরেই বীরের সঙ্গে বিচ্ছেদ তারার! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

খোলা মঞ্চে এপি ঢিল্লোঁ চুম্বন করেছিলেন তারা সুতারিয়ার গালে। তার পর থেকেই হই হই পড়ে যায় সমাজমাধ্যমে। কারণ দর্শকের মাঝে দাঁড়িয়েছিলেন তারার প্রেমিক বীর পাহাড়িয়া। সেই অনুষ্ঠান থেকে একসঙ্গেই বেরিয়েছিলেন বীর ও তারা। কিন্তু দিনকয়েক পরে সম্পর্কটাই নাকি ভেঙে যায়। এপির চুমুই নাকি তাঁদের সম্পর্কে কাল হয়ে দাঁড়িয়েছিল। এই সবের মাঝে এখন শান্তির সন্ধানে তারা।

Advertisement

বীরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি তারা। বীরও নীরব। সমস্ত অনুষ্ঠানে একাই যাচ্ছেন তারা। একসময় হাতে হাত রেখে যেতেন সর্বত্র। তাই অনুরাগীরা নিশ্চিত, সম্পর্কটা আর নেই। এই জল্পনার মাঝে এক সাক্ষাৎকারে তারা জানিয়ে দিলেন, তাঁর কাছে মানসিক শান্তিটাই সব। কী ভাবে মানসিক শান্তি রক্ষা করতে হয়, তা তিনি শিখে গিয়েছেন। তা হলে কি তাঁকে মানসিক ভাবে বিপর্যস্ত হতে হয়েছিল? সেই প্রশ্নও উঠেছে।

তারা বলেন, “আমার মতে, সাফল্যের অর্থ মনের ভিতরের শান্তি। কাছের কয়েকজন মানুষ আমার সঙ্গে থাকবেন এবং বুঝবেন। এটুকুই আমার জীবনের লক্ষ্য থেকেছে সব সময়ে।” উত্তেজনার সময়ে নিজের মনকে শান্ত রাখতে শিখে গিয়েছেন তারা। এপি-র ঘটনার পরে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। নিজের মনকে শান্ত রাখা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমরাই একমাত্র জানি, আমাদের স্নায়ুকে কী ভাবে শান্ত রাখতে হয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement