Celebrity Gossip

একত্রবাস, গোপনে বিয়ে, লুকিয়ে পরকীয়া! কিচ্ছু বাদ দেননি, ধরা পড়তেই কী করলেন অদিতি?

গোপনে সহকারীকে বিয়ে, নায়কের সঙ্গে পরকীয়া! হাতেনাতে ধরা পড়তেই কী করলেন অদিতি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১১:১৭
Share:

হিন্দি ছবিকেও হার মানাবে অদিতি শর্মার জীবন। ছবি: ফেসবুক।

আরবসাগরের জল যত নোনা তার থেকেও ‘নমকিন’ গুঞ্জন। তেমনই এক খবরে মঙ্গলবার সকাল থেকে শোরগোল বলিউডে। ‘ইয়ে জাদু হ্যায় জিন কা’, ‘রব সে হ্যায় দুয়া’, ‘খতরোঁ কে খিলাড়ি ১৪’ এবং সাম্প্রতিক সম্প্রচার ‘অ্যাপোলেনা’র মতো জনপ্রিয় ধারাবাহিকের অভিনেত্রী অদিতি শর্মার কাণ্ড আপাতত শিরোনামে। কী করেছেন তিনি? পাল্টা প্রশ্ন বলিউডের অন্দরে, কী করেননি তিনি! দীর্ঘ সময় আপ্তসহায়কের সঙ্গে একত্রবাস করেছেন। গত নভেম্বরে তাঁকেই গোপনে বিয়ে করেছেন। সে পর্ব মিটতে না মিটতেই চলতি ধারাবাহিক ‘অ্যাপোলেনা’র নায়কের সঙ্গে পরকীয়া! এখানেই শেষ নয়, হাতেনাতে ধরা পড়ে এখন স্বামীকে বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন। মোটা টাকা খোরপোশ চাইছেন!

Advertisement

বিষয়টি লোক জানাজানি হতেই মুখ খুলেছেন অদিতির স্বামী অভিনীত কৌশিক। সংবাদমাধ্যমে ফাঁস করেছেন স্ত্রীর প্রকৃত রূপ। তাঁর দাবি, দুই পরিবার এক হয়ে ঘরোয়া ভাবে বিয়ে সেরেছিলেন। তার পরেও জেনেবুঝে পরকীয়ায় জড়ান অদিতি। যা বেশ কিছু দিন ধরেই কানে আসছিল অভিনীতের। কিন্তু তিনি আমল দেননি। শেষে হাতে গরম প্রমাণ মিলতেই বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেত্রী স্ত্রীর সঙ্গে। তাঁর অভিযোগ, এর পরেই অদিতি বিচ্ছেদের দাবি তোলেন। সঙ্গে ২৫ লক্ষ টাকা খোরপোশ!

অভিনীতের বক্তব্য অনুযায়ী, গত চার বছর ধরে তিনি আর অদিতি একত্রবাস করতেন। বরাবর তিনি অভিনেত্রীর সমাজমাধ্যম-সহ নানা বিষয়ের দেখাশোনা করে আসছেন। দু’বছর একত্রবাসের পর থেকেই অদিতি বিয়ের জন্য চাপ দিয়ে থাকেন অভিনীতকে। দাম্পত্য জীবনের জন্য অভিনেত্রীর আগ্রহ নাকি কম ছিল না। কেবল একটাই শর্ত তাঁর, বিয়ের কথা গোপন রাখতে হবে। নইলে অদিতির পেশাজীবনের ক্ষতি হবে। স্ত্রীর ভাল চেয়ে অভিনীত বিয়ের কথা গোপন রেখেছিলেন। অভিনীতের পরিবার এ-ও জানিয়েছে, উভয়ের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক ছিল। অভিনেত্রী স্ত্রী তাঁর আপ্তসহায়ক স্বামীকে দামি বাইক উপহার দিয়েছিলেন। যাতে তিনি সব সময় অদিতির সঙ্গে থাকতে পারেন।

Advertisement

তার পরেও কী করে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়লেন সহ-অভিনেতার সঙ্গে? প্রশ্ন তুলেছেন তাঁরা।

এ দিকে ঘটনা প্রকাশ্যে আসতেই অদিতি নাকি জানিয়েছেন, এই বিয়ে বৈধ নয়। যদিও অভিনীতের দাবি, সমস্ত রীতি-রেওয়াজ মেনেই তাঁরা বিয়ে করেছেন। বিয়ের ছবিও আছে তাঁদের। সব ঘটনা জানার পর সমাজমাধ্যমে অভিনীতের সমর্থনেই প্রশ্ন উঠেছে, বিয়েই যদি অবৈধ হবে তা হলে অদিতি ২৫ লক্ষ টাকার খোরপোশ চাইছেন কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement