Shakib-Bubly Controversy

শাকিবের তৃতীয় সন্তানের জন্ম দিতে আমেরিকা যাবেন বুবলী? জল্পনা তুঙ্গে, অবশেষে মুখ খুললেন নায়িকা

ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা তুঙ্গে। আবার নাকি মা হচ্ছেন শবনম বুবলী। তৃতীয় বার নাকি বাবা হবে অভিনেতা শাকিব খান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৭
Share:

দ্বিতীয় বার মা হওয়া প্রসঙ্গে কী বললেন শবনম বুবলী? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরে বিতর্কে বাংলাদেশি অভিনেত্রী শবনম বুবলী। শোনা যাচ্ছে, আবার সন্তানসম্ভবা অভিনেত্রী। আবার নাকি বাবা হবেন অভিনেতা শাকিব খান। যদিও নায়কের মুখে কুলুপ। এই খবর ছড়িয়ে পড়ার পরে আনন্দবাজার ডট কম-এর তরফে বুবলীর সঙ্গেও বার বার যোগযোগ করা হয়। কিন্তু উত্তর মেলেনি। তবে সম্প্রতি, এক অনুষ্ঠানে এসে নীরবতা ভাঙলেন তিনি।

Advertisement

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর প্রতিবেদন অনুসারে, নায়িকা জানিয়েছেন, তিনি স্পর্শকাতর বিষয় নিয়ে কিছু বলতে চান না। সম্প্রতি একটি সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বুবলী। সেখানেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশি সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, “এ সব বিষয় খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর। শান্ত ও স্বাভাবিক পরিবেশেই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলা উচিত। যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এ সব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়েই বলব।”

তাই সবাইকে আপাতত এই আলোচনা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ থাকবে সেটাও স্বাভাবিক বলেই মেনে নিয়েছেন নায়িকা। উল্লেখ্য, ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, রমজ়ানের প্রথম সপ্তাহেই নাকি আমেরিকায় উ়ড়ে যাবেন বুবলী। সেখানেই সন্তানের জন্ম দেবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement