Amitabh Bachchan

প্রতি সপ্তাহে একটি বাধ্যতামূলক কাজ! নিরাপত্তারক্ষীদের কোন নির্দেশ দিয়ে রেখেছেন অমিতাভ?

দীর্ঘ দিনের অভিনয়জীবন। বহু ব্যস্ততার মধ্যেও একটি কাজ নিয়ম করে করেন অমিতাভ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১১:২৪
Share:

একটি কাজ নিয়ে খুবই সচেতন অমিতাভ! ছবি: সংগৃহীত।

দীর্ঘ অভিনয়জীবন তাঁর। অসংখ্য অনুরাগী। তাই ৪২ বছরেরও বেশি সময় ধরে প্রতি রবিবার নিজের বাড়ি ‘জলসা’র সামনে দাঁড়িয়ে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানান অমিতাভ বচ্চন। এই বিশেষ অনুষ্ঠানটি ভক্তদের কাছে ‘সানডে দর্শন’ নামেই পরিচিত। এখনও এই ঐতিহ্য একই ভাবে বজায় রেখেছেন বলিউডের শাহেনশাহ। এই ভক্তদের নিয়ে নিরাপত্তারক্ষীদের বিশেষ বার্তা দিয়ে রেখেছেন তিনি। তা প্রকাশ করেছেন নিজের ব্লগে।

Advertisement

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ বচ্চন জানিয়েছেন, তিনি তাঁর নিরাপত্তারক্ষীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন ভক্তদের গায়ে কোনও আঁচ না লাগে। তাঁদের সঙ্গে যেন সব সময়ে ভদ্র ও সম্মানজনক আচরণ করা হয়। মানুষের প্রতি নিরাপত্তারক্ষীদের আচরণই বলে দেবে অমিতাভ বচ্চন কেমন মানুষ। এমনই মনে করেন বর্ষীয়ান তারকা। তিনি লিখেছেন, “ওদের আচরণ দেখেই মানুষ আমার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে। তাই আমি সব সময় বলি, ভক্তদের সঙ্গে নম্র ভাবে কথা বলতে হবে এবং সম্মান দেখাতে হবে।”

অমিতাভ আরও জানান, তাঁর কাছে ভক্তদের ভালবাসাই সবচেয়ে বড় শক্তি। বছরের পর বছর ধরে যে অসংখ্য মানুষ তাঁকে সমর্থন করে আসছেন, তাঁদের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

Advertisement

উল্লেখ্য, ৮০ পেরিয়েও অমিতাভ বচ্চন এখনও সমান উদ্যমে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েলে কাজ করছেন। তবে ব্যস্ততার মাঝেও প্রতি রবিবার ভক্তদের সঙ্গে দেখা করার এই দীর্ঘদিনের রীতি তিনি ভাঙেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement