Akshay Kumar on Rekha

‘রেখার থেকে পালিয়ে বেড়াত অক্ষয়, হাঁটুর বয়সি পুরুষের থেকে কী প্রত্যাশা?’ কে ক্ষোভ উগরে দেন?

একসময় রেখার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্কের গুঞ্জন ছ়ড়িয়েছিল। তা নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৪
Share:

রেখার জন্য অতিষ্ঠ হয়ে ওঠেন অক্ষয়? ছবি: সংগৃহীত।

বলিউডে গুঞ্জনের শেষ নেই। একসময় রেখার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্কের গুঞ্জন ছ়ড়িয়েছিল। তা নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছিল। বিষয়টিতে বিরক্ত হয়েছিলেন অক্ষয়ের তৎকালীন প্রেমিকা রবীনা টন্ডনও। দাবি করেছিলেন, রেখার জন্য নাকি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন অক্ষয়। অভিনেত্রীর থেকে তিনি নাকি পালিয়ে বেড়াতেন।

Advertisement

রবীনার সেই পুরনো মন্তব্যগুলি ফের আলোচনায় উঠে এসেছে। ১৯৯৬ সালে রেখার সঙ্গে ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয়। সেই সময়ে এই গুঞ্জন ছড়ায়। রবীনা তখন বলেছিলেন, “রেখার সঙ্গে অক্ষয়ের কখনওই কোনও সম্পর্ক ছিল না। বরং রেখার থেকে পালিয়ে বেড়াত অক্ষয়।” জোর দিয়ে রবীনা বলেছিলেন, “শুধু একটা ছবির জন্য রেখাকে সহ্য করেছে অক্ষয়। রেখাকে হাসিখুশি রাখার চেষ্টা করত মাত্র।”

এখানেই শেষ নয়। রবীনা বলেছিলেন, “তুমি হাঁটুর বয়সি পুরুষের দিকে তাকাবে আর আশা করবে, সে কোনও প্রতিক্রিয়া দেবে না? অথবা সে তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে? একসময় রেখা ওর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসত।” রবীনার মতে, রেখা খুবই মিষ্টি মানুষ। কিন্তু তাঁর বোঝা উচিত, কখন কোথায় দাঁড়ি টানা উচিত। রবীনা বলেছিলেন, “উনি (রেখা) সবাইকে খুশি করার চেষ্টা করেন। সবার সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করেন ঠিকই। কিন্তু ওঁর জানা উচিত কোথায় থামতে হয়।”

Advertisement

তবে এই গুঞ্জন নিয়ে রেখা বা অক্ষয় কখনওই মুখ খোলেননি। রবীনার সঙ্গেও অক্ষয়ের সম্পর্ক ভাঙে। পরে ২০০১ সালে টুইঙ্কল খন্নাকে বিয়ে করেছিলেন অক্ষয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement