Anil Kapoor Movie

‘এটা আমারই ক্ষতি’, ৪৭ বছরের অভিনয়জীবনে কোন আক্ষেপ প্রকাশ্যে আনলেন অনিল কপূর?

এই ইন্ডাস্ট্রিতে এত বছর তিনি টিকে আছেন পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সুবাদে। কিন্তু তার পরেও কর্মজীবনের কোন ক্ষতির কথা বললেন অনিল কপূর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৩:২৫
Share:

অনিল কপূর কেন না করলেন এই ছবির জন্য? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর থেকে দর্শকের অপেক্ষা ‘ধুরন্ধর ২’-এর জন্য। ১৯ মার্চ মুক্তি পাবে রণবীর সিংহ অভিনীত এই ছবির দ্বিতীয় অধ্যায়। শোনা যাচ্ছে, এই নতুন ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের কথা ছিল অনিল কপূরের। কিন্তু পরিচালক আদিত্য ধরকে ফিরিয়ে দিতে বাধ্য হন তিনি। এই ছবির প্রস্তাবে কেন ‘না’ বলেন অনিল?

Advertisement

এই বিষয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। দর্শকের একাংশের মনে হয়েছিল, অনিল বুঝি চরিত্র পছন্দ না হওয়ায় সরাসরি পরিচালককে ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ধন্দ কাটালেন অনিল নিজেই। তিনি বললেন, “আদিত্য আমাকে ‘ধুরন্ধর ২’ ছবিতে অভিনয়ের জন্য বলেছিল। কিন্তু ‘না’ বলতে বাধ্য হয়েছি। কারণ, এই ইন্ডাস্ট্রিতে এত বছর আমি টিকে আছি পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সুবাদে। তাই এত দিন পরে নিজের ভাবমূর্তি ভাঙতে পারব না। তবে এটা আমারই ক্ষতি। ভাল কাজ করতে পারলাম না।”

অভিনেতা জানিয়েছেন, তিনি আগেই অন্য এক পরিচালককে কথা দিয়ে ফেলেছেন। শুটিংয়ের জন্য অনিলের থেকে আদিত্য যে তারিখ চেয়েছিলেন, সেই দিনগুলো ততদিনে অন্য ছবিকে দিয়ে ফেলেছেন অভিনেতা। তাই অনিল বাধ্য হন পরিচালককে ‘না’ বলতে। তবে ‘ধুরন্ধর’ দেখার পরে পরিচালক এবং সেই ছবির সঙ্গে যুক্ত সব অভিনেতার প্রশংসা করেছেন অনিল। তিনি ‘ধুরন্ধর ২’ দেখার জন্যও আগ্রহী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement