Archana Puran Singh

শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিংহের! স্বামী পরমীত এমন মুহূর্তে খেলতে চলে যান কেন?

৩৪ বছর বয়সে গর্ভপাত হয় অর্চনার। তবে সেই সময়ে একেবারেই পাশে পাননি স্বামীকে। অভিনেত্রীর মনে হয়েছিল, স্বামী যেন তাঁকে ত্যাগ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৬
Share:

(বাঁ দিকে) অর্চনা পূরণ সিংহ, (ডান দিকে) পরমীত শেট্টী। ছবি: সংগৃহীত।

নিয়মিত ভ্লগ করেন অভিনেত্রী অর্চনা পূরণ সিংহ। তাঁর নানা ভিডিয়োয় উঠে আসে ব্যক্তিগত জীবনের অনেক গল্প, পরিবারের কাহিনি। তাঁর পারিবারিক মুহূর্ত উপভোগ করে দর্শক। তাঁর ও অভিনেতা পরমীত শেট্টীর দীর্ঘ দাম্পত্যজীবন। দুই পুত্রসন্তান আছে তাঁদের। তবে ৩৪ বছর বয়সে প্রথম বার গর্ভপাত হয় অর্চনার। সেই সময়ে একেবারেই পাশে পাননি স্বামীকে। বরং অভিনেত্রীর তখন মনে হয়েছিল, স্বামী যেন তাঁকে ত্যাগ করেছেন।

Advertisement

বিয়ের পর একেবারেই সন্তান চাননি, সে কথা অর্চনাই জানান। যদিও বিয়ের চার বছরের মাথায় যখন অন্তঃসত্ত্বা হন, তখন নিজের ছবির নিয়ে ব্যস্ত তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় রীতিমতো কাজ করে গিয়েছেন। চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভপাত হয় অর্চনার। তাঁর দিনকয়েকের মধ্যই নিজের বাবাকে হারান তিনি। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, জীবনের এমন কঠিন সময়ে স্বামীকে পাশে পাননি। এমন দিনও গিয়েছে। বাড়িতে একা বসে আলু সেদ্ধ খাচ্ছেন অর্চনা, আর স্বামী পরমীত খেলতে চলে গিয়েছেন।

অর্চনার কথায়, ‘‘তখন আমার মনে হয়েছিল আমার যেন কেউ নেই, এই পৃথিবীতে আমি একা।’’

Advertisement

স্ত্রীর আক্ষেপের কথা মেনে নিয়েছেন পরমীতও। এ নিয়ে ভুল স্বীকার করে তিনি বলেন, ‘‘আমি আসলে তখন অত কিছু বুঝতেই পারিনি, কী করণীয়। বড় ছেলে হওয়ার পর বাবা হিসেবে সময় দিতে পারিনি। নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement