Rahul Roy

স্ট্রোকের পাশাপাশি আর্থিক ঋণের চাপে জর্জরিত! কটাক্ষের মুখে লড়াই নিয়ে কথা বললেন রাহুল রায়

‘আশিকী’-খ্যাত অভিনেতা ৩০ এপ্রিল একটি মিউজ়িক ভিডিয়োর ঝলক ভাগ করে নেন। তার পরেই নিন্দকেরা লিখতে শুরু করেন, “কী দরকার ছিল এ সব করার?”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৩:১০
Share:

সপাটে জবাব রাহুলের! ছবি: সংগৃহীত।

২০২০ সালে কার্গিলে শুটিং করতে গিয়ে ব্রেন স্ট্রোক হয়েছিল তাঁর। তার পরে দীর্ঘ দিনের বিরতি। ধীরে ধীরে কাজে ফেরেন অভিনেতা রাহুল রায়। সম্প্রতি একটি মিউজ়িক ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁকে। তার পর থেকেই কটাক্ষ করছেন নিন্দকেরা। বাধ্য হয়ে সপাটে জবাব দিলেন রাহুল। সেই সঙ্গে নিজের আর্থিক সমস্যার কথাও তিনি জানালেন।

Advertisement

‘আশিকী’-খ্যাত অভিনেতা ৩০ এপ্রিল তাঁর একটি মিউজ়িক ভিডিয়োর ঝলক ভাগ করে নেন সমাজমাধ্যমে। তার পরেই নিন্দকদের মন্তব্য, “কী দরকার ছিল এ সব করার?” এমনই নানা তির্যক মন্তব্য করা হয় তাঁর উদ্দেশে। উত্তরে রাহুল লেখেন, “আমি সততা ও শ্রদ্ধার সঙ্গে কাজ করি। আমার বেশ কিছু জায়গায় ঋণ রয়েছে। সেই ঋণ আজকের নয়। আমার ব্রেন স্ট্রোক হওয়ার আগে ওই ঋণ নিয়েছিলাম। আমার সারল্য ও আমার লড়াই নিয়ে মশকরা করলে, আপনাদের মানসিকতাই বেশি করে প্রকাশ পায়। আমাকে নিয়ে আপনাদের যদি অতই চিন্তা হয়, তা হলে দয়া করে আমাকে কোনও ভাল কাজ খুঁজে দিন, যাতে আমি আমার ঋণ শোধ করতে পারি।”

এখানেই শেষ নয়। ৬০ বছর বয়সি অভিনেতার ক্ষোভপ্রকাশ, “আমি অন্তত কঠোর পরিশ্রম করছি। অন্যদের নিয়ে মশকরা করে আমি রোজগার করছি না। আর ব্রেন স্ট্রোক হওয়ার পরে আমার সক্রিয় থাকাটা খুব জরুরি। যত দিন জীবিত আছি, কাজ করে যেতে চাই। কাজই আমার মন ও মস্তিষ্ককে সতেজ রাখে। মাঝে মধ্যে কষ্ট হয় ঠিকই। কিন্তু আপনারা আমার মনের জোর ভাঙতে পারবেন না।”

Advertisement

এই পোস্টের কিছু ক্ষণের মধ্যেই রাহুল জানান, তাঁকে ইতিমধ্যেই বলিউডের কয়েক জন তারকা সাহায্য করবেন বলে জানিয়েছেন। তাঁর পোস্টে ফরাহ খান, সোনু সুদ ও মণীশ পাল মন্তব্য করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement