Ayesha Khan on Aditya Dhar

‘ঋতুস্রাব চলছিল, শরীর ফুলে গিয়েছিল’, আবেগপ্রবণ আয়শা খানকে কেন জড়িয়ে ধরেন আদিত্য ধর

কিছু দিন আগে ‘শরারত’ গানটির শুটিং সেট থেকে কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন আয়শা। সেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রী কাঁদছেন এবং কিছু ক্ষণ পরে তাঁকে আলিঙ্গন করেন আদিত্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৩
Share:

আবেগপ্রবণ আয়শাকে আদিত্যের আলিঙ্গন। ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌’ থেকে পরিচিতি পেয়েছিলেন আয়শা খান। তার পর ক্রমশ জনপ্রিয় হয়েছেন। ‘ধুরন্ধর’ ছবিতে ‘শরারত’ গানে তাঁর নাচ নিয়ে আলোচনাও হয়েছে। গানটি সফল। কিন্তু এই গানে নাচতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন আয়শা। ঋতুস্রাবের যন্ত্রণা নিয়ে নেচেছিলেন। আয়শার চোখে জল দেখে তাঁকে জড়িয়ে ধরেছিলেন পরিচালক আদিত্য ধর।

Advertisement

কিছু দিন আগে ‘শরারত’ গানটির শুটিং সেট থেকে কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন আয়শা। সেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রী কাঁদছেন এবং কিছু ক্ষণ পরে তাঁকে আলিঙ্গন করেন আদিত্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়শা বলেন, “দু’দিন ধরে গানটির শুটিং হয়েছিল। খুবই পরিশ্রম করতে হয়েছিল। আমার ঋতুস্রাব চলছিল তখন। আমাকে দেখতেও তেমন ভাল লাগছিল না তখন। শরীর ফুলে থাকে এই সময়ে।”

তাই আয়শার আক্ষেপ, ঋতুস্রাব না চললে তাঁকে এই গানের ভিডিয়োয় আরও সুন্দর দেখতে লাগত। টানা দু’দিন এমন ভাবে শুটিং হচ্ছিল যে চোখের পলক ফেলার সময় পাচ্ছিলেন না আয়শা ও ক্রিস্টেল ডি’সুজ়া। ক্রিস্টেলকেও এই গানের দৃশ্যায়নে দেখা গিয়েছে।

Advertisement

আয়শা সেই দিনের শুটিং সম্পর্কে আরও বলেন, “অনেক চাপ ছিল সেই দিন। আমাদের সারা শরীরের হাড়ে ব্যথা হয়ে গিয়েছিল। ঋতুস্রাবের জন্য শরীরে ক্লান্তি ছিল। সেই সঙ্গে মেজাজও খুব একটা নিয়ন্ত্রণে ছিল না। তাই কাঁদতে শুরু করে দিয়েছিলাম। তবে এই চোখের জল আনন্দ থেকেই এসেছিল।”

উল্লেখ্য, ‘বিগ বস্‌ ১৬’-তে উপস্থিত ছিলেন আয়শা। ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসাবে তিনি প্রবেশ করেছিলেন। মুনাওয়ার ফারুকির সঙ্গে সম্পর্কে ছিলেন বলেও জানিয়েছিলেন তিনি। এর পরে তাঁকে ছোটপর্দায় অভিনয় করতেও দেখা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement