Tollywood Gossip

প্রযোজকের প্রেমে হাবুডুবু মহিলা পরিচালক! স্বামীর কানে খবর যেতেই সংসার বাঁচানোর মরিয়া চেষ্টা

অভিনয় থেকেই পরিচালনার যাত্রা শুরু। প্রায় সব মাধ্যমেই অভিনয় করেছেন তিনি। তার পরে পরিচালক হিসাবে যাত্রা শুরু করেন। এ বার নাকি প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:১৫
Share:

পরিচালক-প্রযোজকের ‘বিশেষ’ সম্পর্ক নিয়ে আলোচনা ইন্ডাস্ট্রিতে। ছবি: সংগৃহীত।

টলিপাড়ার আনাচে-কানাচে কখন যে কী ঘটে, তা বোঝা খুবই কঠিন। এমনিতেই নানা ছবির ব্যবসা নিয়ে বিপুল ধোঁয়াশা তৈরি হয়। তার সঙ্গে আবার সম্পর্কের জটিলতা ইন্ডাস্ট্রির একটা বড় সমস্যার কারণ বলে মনে করেন অনেকেই। কারণ, প্রযোজক-নায়িকার বিশেষ সখ্য অনেক সময়েই ছবির কাজে সমস্যা তৈরি করে বলে অভিযোগ। তেমনই নতুন সমস্যা, প্রযোজকের সঙ্গে এক মহিলা পরিচালকের ‘বিশেষ প্রেম’।

Advertisement

অভিনয় থেকেই পরিচালনায় যাত্রা শুরু করেছেন। প্রায় সব মাধ্যমেই অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার পরে পরিচালক হিসাবে যাত্রা শুরু করেন। এখন শোনা যাচ্ছে, অভিনেত্রী তথা পরিচালক নাকি তাঁর ছবির প্রযোজকের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’ পাতিয়েছেন। তাঁরা নাকি চুটিয়ে প্রেম করছেন, যা প্রভাব ফেলেছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও। এমনিতে এই পরিচালক সবার সঙ্গেই বন্ধুত্বসুলভ আচরণ করেন। ফলে অনেকেরই পছন্দের তালিকায় রয়েছেন তিনি।

ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, মিটিংয়ের নাম করে প্রযোজকের সঙ্গে তাঁর দীর্ঘ ক্ষণ সময় কাটানোর কাহিনি নতুন নয়। তবে এ বার নাকি সেই আঁচ পেয়েছেন অভিনেত্রীর স্বামীও। তাই নাকি পরিবারের শান্তিও বিঘ্নিত হচ্ছে। এ দিকে অভিনেত্রী তথা পরিচালকের সঙ্গে ‘বিশেষ’ সম্পর্ক নিয়ে আলোচনার কারণে আগের ছবি ডুবলেও ওই প্রযোজকই একের পর এক ছবি প্রযোজনার দায়িত্ব নিয়ে যাচ্ছেন। ফলে প্রযোজকের সংস্থার লোকজন বেজায় চটেছেন তাঁদের মালিকের উপরে। পরিচালক অন্য দিকে নিজের সংসার বাঁচাতে উঠেপড়ে লেগেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement