Rahool Mukhopadhaya

বাড়িতে শোকের ছায়া, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়

মাকে হারিয়ে শোকস্তব্ধ পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ফোন বন্ধ রেখেছেন। এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই পরিচালক। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ছবি ‘মন মানে না’।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৯:৫৮
Share:

মাকে হারিয়ে শোকস্তব্ধ পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। মাকে হারালেন পরিচালক। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত পরিচালকের মা। বয়স হয়েছিল ৫৭। মেসেজের মাধ্যমে পরিচালক এই বার্তা জানিয়েছেন। তিনি লেখেন, “মাকে হারালাম আজ সকালে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।”

Advertisement

মাকে হারিয়ে শোকস্তব্ধ পরিচালক। ফোন বন্ধ রেখেছেন। এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই পরিচালক। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ছবি ‘মন মানে না’। নিজের প্রযোজনা সংস্থাও তৈরি করেছেন তিনি। ওয়েব সিরিজ় তৈরি করার কথাও ভাবছিলেন তিনি। সম্ভবত একটি সিরিজ়ের শুটিংও করছিলেন রাহুল।

অনেক দিন ধরেই কি অসুস্থ ছিলেন তাঁর মা? সে কথা অবশ্য জানা যায়নি। তবে সূত্র বলছে, মাকে হারিয়ে পরিচালক খুবই ভেঙে পড়েছেন। পরিবারে তাঁর মেয়ে এবং স্ত্রী রয়েছে। কিছু দিন আগে বিতর্কেও জড়িয়েছিলেন রাহুল। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বন্ধ হয়েছিল পরিচালকের শুটিং। যদিও সেই সব তরজা এখন অতীত। আবার পুরনো ছন্দে ফিরেছেন পরিচালক। নিজের মতো ছবি তৈরি করছেন। কিন্তু তার মাঝে ছন্দপতন। মায়ের মৃত্যুতে স্তব্ধ পরিচালক। এই মুহূর্তে নতুন কোনও কাজের ঘোষণা করেননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement