Sushanta Das Controversy

প্রযোজক সুশান্তের বিরুদ্ধে হেনস্থা ও হুমকির অভিযোগ! জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ অভিযোগকারিণী

‘টেন্ট’ সিনেমার কর্ণধারের বিরুদ্ধে সুকন্যার অভিযোগ, তাঁকে নাকি দীর্ঘ দিন ধরে হেনস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে কী বললেন প্রযোজক সুশান্ত?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৫:০৭
Share:

অভিযোগ শুনে প্রযোজক সুশান্ত দাস কী বললেন? ছবি: সংগৃহীত।

একের পর এক ঘটনা ঘটেই চলেছে টলিপাড়ার অন্দরে। সম্প্রতি, ছোটপর্দার আলোচিত প্রযোজক-পরিচালক সুশান্ত দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ। ‘টেন্ট’ সিনেমার কর্ণধারের বিরুদ্ধে সুকন্যার অভিযোগ, তাঁকে নাকি দীর্ঘ দিন ধরে হেনস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে কী বললেন প্রযোজক সুশান্ত?

Advertisement

জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন সুকন্যা। প্রযোজক সুশান্ত শারীরিক এবং মানসিক নিগ্রহ করেছেন, এমনই অভিযোগ অভিনেত্রীর। তিনি বলেন, “দীর্ঘ দিনের ভয় কাটিয়ে প্রযোজক সুশান্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি জাতীয় মহিলা কমিশনে। ২০১৪ সাল থেকে আমার জীবন এবং কেরিয়ার নষ্ট করার চেষ্টা করেছেন, তার বিচার চেয়ে অভিযোগ জানিয়েছি। সমাজমাধ্যমেও ইতিমধ্যে এই ঘটনার বিবরণ দিয়েছি আমি। এই ঘটনা সমাজমাধ্যমে দেওয়ার পর থেকে তিনি আমার বাবাকে বার বার ফোন করে হুমকি দিচ্ছেন। আমি এ বার আর থেমে যাওয়ার পাত্রী নই। চাই, ঘটনাটির যেন যথাযথ তদন্ত হয়।”

জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারিণী। ছবি: সংগৃহীত।

এই ঘটনায় প্রযোজক সুশান্তের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল আনন্দবাজার ডট কম-এর তরফে। তিনি বললেন, “সমাজমাধ্যমে মেয়েটির পোস্ট আমি দেখেছি। ২০১৯ সালে আমাদের ‘বিজয়িনী’ ধারাবাহিকে অভিনয় করেছিল। যতদূর মনে পড়ে, দীর্ঘ দিন হল ওর সঙ্গে আমার যোগাযোগ নেই। গত চার-পাঁচ বছরে কোনও যোগাযোগই নেই সে ভাবে। হঠাৎ করে এমন অভিযোগ শুনে খুবই অবাক হয়েছিলাম। বুঝতে পারছিলাম না, কী করা উচিত। জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন। ভালই হল, নিশ্চয়ই ওঁর কাছে তথ্যপ্রমাণ রয়েছে। আমিও আইনি পথে এগোব। নিজের বক্তব্য জানাব। আমিও জানতে চাই, কী ভাবে হেনস্থা করা হয়েছিল।” সুকন্যাকে মূলত পার্শ্বচরিত্রেই দেখেছে দর্শক। অন্য দিকে সুশান্তও ছোটপর্দায় একের পর এক ধারাবাহিক তৈরি করে চলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement