Varun Dhawan

কপালে লাল ও গেরুয়া তিলক, ছাইরঙা গেঞ্জি, হাফপ্যান্ট পরে মন্দিরে কেন? কটাক্ষ অভিনেতাকে

তারকাদের নিয়ে হামেশাই কাটাছেঁড়া চলতেই থাকে সমাজমাধ্যমে। ব্যক্তিগত জীবনে তাঁদের খুটিনাটি চোখ এড়ায় না ছবিশিকারিদের। এ বার ট্রোলিংয়ের শিকার বরুণ ধবন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৭:৩৩
Share:

মুম্বইয়ের মন্দিরে ক্যামেরাবন্দি বরুণ ধবন গ্রাফিক: আনন্দবাজার ডট কম

কপালে লাল ও গেরুয়া তিলক। গায়ে ছাইরঙা গেঞ্জি, হাফপ্যান্ট। জুতো হাতে কোথায় চললেন নায়ক? মুম্বইয়ে হঠাৎই ক্যামেরাবন্দি অভিনেতা। সম্প্রতি এক মন্দিরে বরুণ ধবনের দেখা মিলেছে। আপাতত তিনি ব্যস্ত তাঁর আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচারে। ছবির জন্যই প্রার্থনা করতে মন্দিরে পৌঁছে গিয়েছিলেন বরুণ। আর তাতেই বিপত্তি। বরুণের পোশাক দেখে নেটিজেনরা বেজায় চটেছেন।

Advertisement

যদিও এমন ঘটনা নতুন নয়। তারকাদের নিয়ে হামেশাই কাটাছেঁড়া চলতেই থাকে সমাজমাধ্যমে। ব্যক্তিগত জীবনে তাঁদের খুটিনাটি চোখ এড়ায় না ছবিশিকারিদের। নায়িকার মেকআপ থেকে হেয়ারস্টাইল, নায়কের পোশাক থেকে স্টাইল স্টেটমেন্ট— সব নিয়েই আগ্রহ থাকে সকলের। তেমনই বরুণ ধবনকে দেখে সমাজমাধ্যমে মন্তব্যের বন্যা। পাশাপাশি, নায়ককে একহাত নিলেন নেটাগরিকেরা।

‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির একটি দৃশ্যে বরুণ, মৃণাল ও পূজা

নায়ককে ‘ট্রোল’ করেছেন নেটাগরিকেরা। এক জন মন্তব্য করে পরামর্শ দিয়েছেন, ‘মন্দিরের উপযুক্ত পোশাক তো পরতে পারতেন?’ কেউ আবার বলেছেন, ‘শার্ট পরে তো মন্দিরে আসতে পারতেন, এ ভাবে কেন এলেন?’ আবার অন্য দিকে ক্ষোভ উগরে দিয়ে এক ব্যক্তি কমেন্ট সেকশনে প্রশ্ন ছুড়ে লিখেছেন, ‘সাধারণ মানুষের জন্য তো শর্টস পরার অনুমতি নেই, তারকাদের আছে?’ অনুরাগীরা অবশ্য নায়কের পাশেও দাঁড়িয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, একাধিক বার মুক্তির দিন বদলের পর অবশেষে এই শুক্রবার মুক্তি পাচ্ছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবি। বরুণ ছাড়াও এ ছবিতে অভিনয় করতে দেখা যাবে মৃণাল ঠাকুর, মৌনী রায়, রাকেশ বেদি, মণীশ পল-সহ অন্যদের। এই ছবির প্রচারেই রীতিমতো ব্যস্ত নায়ক। আর তার এক ফাঁকেই হাজির হয়েছিলেন মন্দিরে। তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলল নেটপাড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement