বিয়ে করলেই নাকি কেরিয়ার শেষ। বলিউড থেকে টলিউড— সব ক্ষেত্রেই এটা প্রচলিত কথা। এই ধারণাকে একেবারে বাউন্ডারির বাইরে পাঠানো অভিনেতাদের সংখ্যাও কিন্তু কম নয়। তাঁরা দেখিয়েছেন, কেরিয়ার নির্ভর করে অভিনয় দক্ষতার উপর। এঁরা প্রত্যেকেই বলিউডের প্রথম সারির অভিনেতা
অনিল কপূর: দীর্ঘ ৫ বছর সম্পর্কে থাকার পর ১৯৮৪ সালে কস্টিউম ডিজাইনার সুনিতা ভবানীকে বিয়ে করেন। তাঁর আগে তিনি অনেক ফিল্ম করেছেন কিন্তু সে ভাবে বলিউড তাঁকে চেনেনি। বিয়ের বছরই অর্থাৎ ১৯৮৪ সালে যশ চোপড়ার ফিল্ম ‘মশাল’-এ অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। আর পিছনে তাকাতে হয়নি অনিল কপূরকে।
অর্জুন রামপাল: প্রথমে মডেলিং করতেন অর্জুন। বলিউডে পা মেহরকে বিয়ের পর। তার পরই কিন্তু ওম শান্তি ওম, রক অন-এর মতো হিট ছবি তাঁর।
আয়ুষ্মান খুরানা: ভিডিও জকি, গায়ক, সঞ্চালক এবং তারপর ফিল্ম দুনিয়ার আসা। এটাই আয়ুষ্মানের কেরিয়ার গ্রাফ। বলিউড ডেবিউ ভিকি ডোনার-এর হাত ধরে। তবে তাঁর এই জার্নির পিছনে আছে তাঁর লেডি লাক তাহিরা।
ইমরান হাসমি: ভাট পরিবারের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও বলিউডে জনপ্রিয় হতে তাঁকেও অনেক কসরত করতে হয়েছে। তাঁর কেরিয়ার শুরু হয় বিয়ের পর। বিয়ের পর তাঁর প্রথম ফিল্ম ‘মার্ডার’ সুপারহিট হয়েছিল। স্ত্রী পারভিন সব সময় তাঁর পাশেই থাকেন।
ফাওয়াদ খান: বিয়ের পর কেরিয়ারে সফল তারকাদের এই তালিকায় ফাওয়াদ খানও আছেন। সাফল্য পাওয়ার অনেক আগেই সাদাফকে বিয়ে করেছিলেন তিনি।
সইফ আলি খান: অমৃতা সিংহকে বিয়ে করাটাও আসলে সইফের গুডলাক। অমৃতার সঙ্গে তাঁর পরিচয় ‘বেখুদি’ ফিল্মের শুটিংয়ে। সইফেরও এতে অভিনয় করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সুযোগ হারান। তবে ফিল্ম হাত থেকে চলে গেলেও অমৃতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। তাঁরা বিয়েও করেন। এরপরই কেরিয়ার গ্রাফ উপরে ওঠে সইফের।
শাহরুখ খান: অনেক বাধা পেরিয়ে গৌরীকে বিয়ে করেন শাহরুখ। শাহরুখ যে কতটা জনপ্রিয়তা অর্জন করেছেন তা আর আলাদা করে বলার কিছু নেই। আর এ সবই হয়েছে তাঁর বিয়ের পর।
সানি লিওন: পর্ন ফিল্মে অভিনয় করার সময়ই ড্যানিয়েলের সঙ্গে তাঁর পরিচয়। বিয়েও করেন এর পরেই। বলিউডে আসতে তার পরও অনেকটা সময় নিয়েছেন সানি। তবে এখন তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। আর তাঁর এই পুরো জার্নিতে পাশে থেকেছেন স্বামী ড্যানিয়েল।
ইরফান খান: শুধু বলিউড নয়, হলিউডেও নাম করেছেন ইরফান। ফিল্মে আসার আগেই তিনি সুতপা সিকদারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এই বিয়ে তাঁর জন্য বেশ লাকি হয়েছে।
নওয়াজউদ্দিন সিদ্দিকি: বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তখনও তিনি স্ট্রাগল করছেন। অঞ্জলির সঙ্গে বিয়ে হয় তাঁর। সুযোগ পান ‘গ্যাংস অফ ওয়াসিপুর’য়ে। বলিউডে প্রতিষ্ঠা পান নওয়াজ।