বলিউড তারকারা কেন অ বা আ দিয়েই নাম রাখেন ছেলে, মেয়েদের?

বলিউড তারকারা ফ্যাশন নিয়ে যতটা শৌখিন, ততটাই ছেলে মেয়েদের নাম রাখা নিয়ে। নতুন ধরনের ভিনদেশি নাম রাখাতেও এখন বলিউড তারকরা টেক্কা দিচ্ছেন একে অপরকে। কেউ রাখছেন আরবী নাম, তো কেউ জাপানিজ।

Advertisement
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৫ ১৭:৩৮
Share:

বলিউড তারকারা ফ্যাশন নিয়ে যতটা শৌখিন, ততটাই ছেলে মেয়েদের নাম রাখা নিয়ে। নতুন ধরনের ভিনদেশি নাম রাখাতেও এখন বলিউড তারকরা টেক্কা দিচ্ছেন একে অপরকে। কেউ রাখছেন আরবী নাম, তো কেউ জাপানিজ। তবে বার বারই যেন নামে ঘুরে ফিরে আসছে অ বা আ। এই অদ্যক্ষরই কেন বার বার বেছে নিচ্ছেন তারকারা? ইংরেজিতে নাম লিখলে বর্ণমালার প্রথম অক্ষর। অর্থাত্ ‘এ’। সকলের আগেই থাকতে চাইছেন তাঁরা। নাকি বলিউডে সাফল্য পেতে এ-অক্ষরের কোনও বিশেষ গুরুত্ব রয়েছে? যাই হোক। আমরা দেখে নিই কারা কারা এ দিয়ে নাম রাখলেন ছেলে, মেয়েদের।

Advertisement

শাহরুখ বড় ছেলের নাম রেখেছিলেন আরিয়ান। মানে আর্য। ছোট ছেলের নাম রেখেছেন আবরাম। নবী আব্রাহামের নাম অনুসারে।

মাধুরী দীক্ষিতেরও দুই ছেলে। বড় ছেলের নাম অরিন। মানে পাহাড়ের শক্তি।

Advertisement

অক্ষয় কুমারের ছেলের বয়স এখন ১৩। নাম আরভ।

দেখুন গ্যালারি: বলি সেলেবদের সন্তানদের নাম রহস্য

Advertisement

মালাইকা, আরবাজের ছেলের নাম আরহান। আরবী ভাষায় আরহান মানে যোদ্ধা।

ফারহান খান মেয়ের নাম রেখেছেন আকিরা। জাপানি ভাষায় আকিরা মানে উজ্জ্বল, বুদ্ধিমতী।

ঐশ্বর্যা, অভিষেক মেয়ের নাম রেখেছেন আরাধ্যা।

আমির, কিরণের ছেলের নাম আজাদ।

ইমরান হাসমি ছেলের নাম রেখেছেন আয়ান। যার অর্থ ভগবানের উপহার।

অমৃতা অরোরা, শকিল লাদাখের ছেলের নাম আজান।

সুস্মিতা সেনও ছোট মেয়ের নাম রেখেছেন আলিসাহ।

এই তালিকায় নবতম সংযোজন রানি-আদিত্যর মেয়ে আদিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement