Sajid Nadiadwala birthday

বিয়ের এক বছরে স্ত্রী দিব্যাকে হারান, লড়াইয়ের জীবন! কী ভাবে হাজার কোটির মালিক হলেন সাজিদ?

৮০-র দশকের শেষের দিক থেকে বলিউডের প্রযোজনা সংস্থায় কাজ শুরু তাঁর। বেশ কয়েক বছর নিজের কাকুর প্রযোজনা সংস্থায় সহকারী হিসাবে কাজ করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০০
Share:

দিব্যা ভারতীকে সাজিদ বিয়ে করেন ১৯৯২ সালে ছবি: সংগৃহীত।

বলিউডের প্রযোজকদের মধ্যে অন্যতম নাম সাজিদ নাদিয়াদওয়ালা। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘বাগী’, ‘হাউজ়ফুল’, ‘হাইওয়ে’, ‘হিরোপন্তি’। বুধবার সেই প্রযোজকের ৬০ বছরের জন্মদিন। প্রযোজক জীবনেরও তাঁর দীর্ঘ দিন কেটে গিয়েছে। বেশ কিছু বক্সঅফিস সফল ছবি তাঁর ঝুলিতে থাকায় তিনি নিজেও এখন কোটি কোটি টাকার মালিক।

Advertisement

৮০-র দশকের শেষের দিক থেকে বলিউডের প্রযোজনা সংস্থায় কাজ শুরু তাঁর। বেশ কয়েক বছর নিজের কাকুর প্রযোজনা সংস্থায় সহকারী হিসাবে কাজ করেছিলেন তিনি। বহু বছর ধরেই সাজিদের পরিবার বলিউডের সঙ্গে যুক্ত। তার পরে নিজের সংস্থা শুরু করেন ১৯৯২ সালে। তাঁর প্রযোজিত প্রথম ছবি ছিল ‘জ়ুলুম কি হুকুমত’। অভিনয় করেছিলেন গোবিন্দ ও ধর্মেন্দ্র।

১৯৯২ সালেই অভিনেত্রী দিব্যা ভারতীকে বিয়ে করেছিলেন সাজিদ। কিন্তু এক বছরের মধ্যে মৃত্যু হয় দিব্যার। ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। প্রথমে দীর্ঘ ষড়যন্ত্র, আন্ডারওয়ার্ল্ডের প্রসঙ্গ উঠে এলেও পুলিশ পরে এই ঘটনাকে স্রেফ দুর্ঘটনা বলে জানিয়ে দেয়। ২০০০ সালে ওয়ার্দা খান নামে এক সাংবাদিককে বিয়ে করেছিলেন প্রযোজক।

Advertisement

এর পর কেটে গিয়েছে বহু বছর। ‘হে বেবি’, ‘মুঝসে শাদি করোগি’র মতো ছবি রয়েছে তাঁর তালিকায়।

শোনা যায়, সাজিদ নাদিয়াদওয়ালার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০০ থেকে ১৫০০ কোটি টাকার মধ্যে। ছবি প্রযোজনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেও আয় হয় তাঁর।

তাঁর প্রযোজনা সংস্থার নামে মুম্বইয়ের বিলাসবহুল এলাকায় জমি ও আবাসনও রয়েছে। যেমন জুহুতে প্রায় ৩১.৩ কোটি টাকায় একটি আবাসন কেনা হয়েছে। দক্ষিণ মুম্বইয়ের দু’টি বিলাসবহুল আবাসন ৩৬.৫৭ কোটি টাকায় কেনা হয়েছে। গাড়ির সম্ভারও বড় সাজিদ নাদিয়াদওয়ালার। সেখানে রোলস রয়েস, মার্সিডিজ়, ল্যাম্বরগিনির মতো গাড়িও রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement