Ramdaan 2026

স্বামী শাহনওয়াজ়ের সঙ্গে ইফতার করছেন দেবলীনা! অভিনেত্রী কি নিয়ম করে রোজাও রাখছেন?

স্বামী ও পুত্রের সঙ্গে ইফতারের মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন দেবলীনা। একাধিক রকমের ফল, পকোড়া, চাটনি, পরোটা, স্যালাড, থরে থরে নানা খাবার সাজানো টেবিলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭
Share:

ইফতারে পরিবারের সঙ্গে কী কী আয়োজন দেবলীনা ও শাহনওয়াজ়ের? ছবি: সংগৃহীত।

২০২২ সালের ১৪ ডিসেম্বর শাহনওয়াজ় শেখকে বিয়ে করেছিলেন দেবলীনা ভট্টাচার্য। ভিন্‌ধর্মে বিয়ে করায় কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে হিন্দি ছোটপর্দার অভিনেত্রী স্বভাবে ঠোঁটকাটা। তাই কটাক্ষকারীদের পাল্টা দিয়েছিলেন তিনি। বিয়ের দু’বছর পরে মা হন দেবলীনা। সুখেই সংসার করছেন অভিনেত্রী। সম্প্রতি স্বামী শাহনওয়াজ়ের সঙ্গে ইফতার সারলেন দেবলীনা। অনুরাগীদের প্রশ্ন, দেবলীনা কি রমজান মাসে রোজাও রাখেন?

Advertisement

স্বামী ও পুত্রের সঙ্গে ইফতারের মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন দেবলীনা। একাধিক রকমের ফল, পকোড়া, চাটনি, পরোটা, স্যালাড, থরে থরে নানা খাবার সাজানো টেবিলে। তার সামনেই হাসিমুখে পরিবারের সঙ্গে বসে ছবি তুলেছেন দেবলীনা। রয়েছে তাঁদের পোষ্য সারমেয়ও। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “এই রমজানের অনুভূতি কিছুটা অন্যরকম। এ বার আরও বেশি কৃতজ্ঞতা, ভালবাসা জানাই সকলকে।” তবে তিনি নিজেও উপোস করেন কিনা তা স্পষ্ট করেননি দেবলীনা। তবে প্রায় প্রতিদিনই স্বামীর সঙ্গে ইফতার করছেন তিনি।

শাহনওয়াজ় ছিলেন দেবলীনার জিমের প্রশিক্ষক। তাঁর সঙ্গে প্রেম হয় অভিনেত্রীর। ২০২২ সালে বিয়ে। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন তাঁরা। সন্তানকে নিয়েও কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। পুত্রের গায়ের রং নিয়ে কুমন্তব্য করেছিলেন কটাক্ষকারীরা। অভিনেত্রী তোপ দেগেছিলেন, “আমার পুত্র জয়কে নিয়ে অনেকে অনেক কিছু বলছেন। এটা কিন্তু অপরাধ। তবে আমি জানি, ও বড় হওয়ার পরে এই ধরনের বিষয় সাহসের সঙ্গে সামলাতে পারবে। কারণ ও আমার ছেলে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement