Dipika Kakar

ক্রমশ সুস্থ হচ্ছেন! এর মধ্যেই একরত্তি পুত্রকে ধর্মীয় শিক্ষা দিলেন দীপিকা, মায়ের কথা মেনে কী করল রুহান?

অসুস্থতার জন্যই কাজ করতে পারছেন না ছোটপর্দার অভিনেত্রী। এই সময়টা শুধুই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন তিনি। রমজান মাসে অসুস্থতা নিয়েই একদিন রান্না করেছিলেন। সাহায্য করেছিলেন তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৭:২৬
Share:

রুহানকে কোন শিক্ষা দিলেন দীপিকা? ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন দীপিকা কক্কড়। অসুস্থতার জন্যই কাজ করতে পারছেন না ছোটপর্দার অভিনেত্রী। এই সময়টা শুধুই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। রমজান মাসে অসুস্থতা নিয়েই একদিন রান্না করেছিলেন। সাহায্য করেছিলেন তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। সেই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। এ বার পুত্রের সঙ্গে এক সুন্দর মুহূর্ত তুলে ধরলেন দীপিকা।

Advertisement

সাদা পাজামা, সুতোর কাজ করা পাঞ্জাবি। দীপিকার একরত্তি পুত্র রুহানকে এমন সাজেই দেখা যায় তাঁর ভ্লগে। একরত্তিকে ক্যামেরার সামনেই নমাজ পাঠ করা শেখালেন দীপিকা। মায়ের কথা মেনেই ছোট্ট রুহান হাঁটু মুড়ে বসে মেঝেতে মাথা ঠেকিয়ে নমাজ পাঠ করলেন। এই মুহূর্তের ভিডিয়ো ছ়়ড়িয়ে পড়তেই দীপিকার প্রশংসায় মেতেছেন তাঁর অনুরাগীরা।

তবে এই প্রথম নয়। রুহানকে কী ভাবে আরবি ভাষার সঙ্গে প্রথম বার পরিচয় করান, সেই মুহূর্তের ভিডিয়োও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন দীপিকা। পুত্রকে কোরান পাঠ করাও শিখিয়েছেন অভিনেত্রী। পুত্রকে যথাযথ শিক্ষা ও সংস্কৃতিতে বড় করছেন বলে মনে করছেন দীপিকার অনুরাগীরা।

Advertisement

২০১৮ সালে শোয়েবকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছিলেন দীপিকা। সেই সময়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে মনোবল হারাননি অভিনেত্রী। ক্রমশ তাঁর অনুরাগীরা তাঁর সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। এর পরে ২০২৩ সালে দীপিকার কোলে আসে রুহান। সন্তান জন্ম দেওয়ার সময়েও কিছু জটিলতা তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন দীপিকা। রুহানের জন্মের পর থেকে বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিতেন তিনি।

২০২৫ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন দীপিকা। জটিল অস্ত্রোপচারের পরে ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই ফের একটি টিউমর ধরা পড়ে তাঁর যকৃতে। বিশেষ পদ্ধতিতে সেটি পুড়িয়ে দেহ থেকে বার করা হয় সেটি। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানিয়েছেন দীপিকার স্বামী তথা অভিনেতা শোয়েব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement